হাস্যোজ্জ্বল স্ফিংস মূর্তির দেখা মিললো মিসরে

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৩, ১২:০০আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১২:০০

দক্ষিণ মিসরের হাথোর মন্দিরের কাছে মাটি খুঁড়ে প্রত্নতাত্ত্বিকরা একটি স্ফিংসের মূর্তি আবিষ্কার করেছেন। মূর্তিটির পাশে হায়ারোগ্লিফিক অক্ষরে লেখা সম্বলিত একটি প্রস্তরখণ্ডও পাওয়া গেছে। সোমবার (৬ মার্চ) দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় এক ঘোষণায় এ কথা জানায়।

হাথোর মন্দির মিসরের সংরক্ষিত গুরুত্বপূর্ণ প্রাচীন স্থানগুলোর মধ্যে একটি। স্ফিংস হলো গ্রীক পৌরাণিক কাহিনীর একটি চরিত্র যার মাথা অনেকটা নারীদের মতো, শরীর অনেকটা সিংহের মতো এবং ডানা ঈগলের মতো।

আবিষ্কৃত মূর্তিটির হাস্যোজ্জ্বল মুখ এবং দুই পাশের গালে টোল আছে। মিসরীয় গবেষকদের মতে, মুখে টোল সংবলিত মূর্তিটি প্রাচীন রোমান সম্রাট ক্লডিয়াসের হতে পারে।

মূর্তিটির পাশে পাওয়া প্রস্তরখণ্ডের লেখার অর্থ উদঘাটন করা গেলে এটি কার ভাস্কর ও তৈরির সময়কাল সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে আশা করছে দেশটির প্রত্মতত্ত্ব্ব বিভাগ।

গত জানুয়ারি মাসেই দেশটির দক্ষিণে আঠারোশ’ বছরের পুরনো রোমান যুগের একটি সম্পূর্ণ আবাসিক শহর আবিষ্কারের কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। তাছাড়া প্রায়ই মিসরে প্রাচীন যুগের বিভিন্ন মূর্তি ও নিদর্শনের খোঁজ পাওয়া যায়।  

বিশেষজ্ঞরা মনে করছেন, মিসরের এসব প্রত্মতাত্ত্বিক আবিষ্কার দেশটির গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্যে পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও ভূমিকা পালন করবে।

/এটি/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের