তারাবির নামাজে ইমামের কাঁধে বিড়াল, ভাইরাল ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৩, ১৯:২৬আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৪:৩০

লাইভ ভিডিওতে তারাবির নামাজ পড়াচ্ছিলেন ইমাম। তার পেছনে নামজরত ছিলেন সারি সারি মুসল্লি। নামাজের সময় একটি বিড়াল লাফ দিয়ে প্রথমে তার গায়ে এবং পরে কাঁধে উঠে পড়ে। বিড়ালকে কোনোরকমে সামলিয়ে নামাজ চালিয়ে যান সেই ইমাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এরকমই একটি ভিডিও।

View this post on Instagram
 
A post shared by The Straits Times (@straits_times)

ঘটনাটি ঘটে আলজেরিয়ায়। দেশটির বোর্দজ ব্যু অ্যারেরিজ প্রদেশের একটি মসজিদে নামাজরত শায়েখ ওয়ালিদ মেহসাস ছিলেন সেই ভাইরাল ভিডিওর ইমাম।

বুধবার (৫ এপ্রিল) প্রায় ১৪২ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই আপলোড করেছিলেন ইমাম। ক্যাপশন দিয়েছিলেন, ‘এমনকি প্রাণিরাও কুরআনের বাণীর প্রতি শ্রদ্ধাশীল।’

আপলোড করার পরপরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এতে দেখা গেছে, বিড়ালটি বেশ কিছুক্ষণ ইমামের চারপাশে ঘুরাঘুরি করার পর লাফ দিয়ে কোলে উঠে পড়ে। ইমামও নামাজ চলমান রেখেই কোলে নিয়ে একটু আদর করেন তাকে। এরপর কাঁধে উঠে কিছুক্ষণ ইমামের গালে চুমু দিয়ে আস্তে করে লাফ দিয়ে নেমে যায় সেটি।

স্বয়ং মহানবী (সা.) বিড়াল ভালোবাসতেন। ইমাম যেনও সেই ধারাবাহিকতাই বজায় রেখে বিড়ালের প্রতি স্নেহশীল হয়ে উঠেছেন। নেটিজেনরাও ইমামের প্রসংশায় পঞ্চমুখ। 

ইমাদ বিজেড নামক এক নেটিজেন মন্তব্য করেন, ‘মনে হচ্ছিল যেনও ইমামের মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত শোনার জন্যই বিড়ালটি ঘুরঘুর করছিল।’

সুলেফ হামাদিন নামক একজন মন্তব্য করেন, ‘ভিডিওটি হাজারবার দেখেছি। প্রতিবারই দেখার সময় হাজারবার আল্লাহর প্রশংসা করেছি।’

সূত্র: স্ট্রেইট টাইমস

/এটি/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ