ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, চলতি বছরেই ১৮০০ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২৩, ০৯:১৫ আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১১:৪৭

উত্তর আফ্রিকায় জাহাজ ডুবে অন্তত ১৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এটি তিউনিসিয়া ও পশ্চিম সাহারার উপকূলের কাছাকাছি ডুবে যায়। তাদের গন্তব্য ছিল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করা।

উন্নত জীবনের আশায় ইউরোপে প্রবেশে সম্প্রতি অভিবাসী ও শরণার্থীরা তিউনিসিয়াকে একটি অন্যতম পথ হিসেবে বেছে নিয়েছে। খুব অল্প সংখ্যক মানুষ গন্তব্য পৌঁছাচ্ছে। বেশিরভাগই আটক হচ্ছে, অনেকে জাহাজ বা নৌকাসহ ডুবে মারা যাচ্ছেন।

তিউনিসিয়ায় (৬ আগস্ট) রবিবারের দুর্ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই দিন সন্ধ্যায় ৭ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন তিউনিসিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর স্ফ্যাক্সের আদালতের মুখপাত্র ফাওজি মাসমুদি।

নৌ যানটিতে ৫৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন, যাদের ২ জনকে জীবিত উদ্ধার করা গেছে। এদের সবাই সাব-সাহারা আফ্রিকার বাসিন্দা বলে জানান ফাওজি মাসমুদি। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তবে জীবিত পাওয়ার সম্ভাবনা নেই।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর পরিসংখ্যান জানা গেছে, ২০১৪ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের যাওয়ার চেষ্টায় এ পর্যন্ত ২০ হাজারের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। তিউনসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৯০১ জনের মরদেহ উদ্ধার করেছে তারা। ভূমধ্যসাগরে হয়ে ইউরোপ যাওয়ার পথে এ বছর ১৮শ' জনের মৃত্যু হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
শান্তিতে ফুটবল ম্যাচ দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে বেসমেন্টে ফেলে রাখলেন স্বামী
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’: অচল পুরো তাইওয়ান
তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৮, আহত বহু
সর্বশেষ খবর
এক জেলায় সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতাকর্মী
এক জেলায় সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতাকর্মী
শিল্পীর হাতে নয়, জলের কারুকাজে তৈরি চিলির অপূর্ব মার্বেল গুহা
শিল্পীর হাতে নয়, জলের কারুকাজে তৈরি চিলির অপূর্ব মার্বেল গুহা
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্যমন্ত্রী
কক্সবাজারে ঘুরতে এসে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে, কখনও ভাবিনি
পর্যটনদের নিরাপত্তা কোথায়? কক্সবাজারে ঘুরতে এসে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে, কখনও ভাবিনি
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান