সুদানে তীব্র লড়াইয়ে আরও ১৩ জন নিহত, ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৩, ১০:৪২আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১০:৪৯

গত চার মাসের মধ্যে সেনা ও সশস্ত্র র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) বড় ধরনের লড়াইয়ে ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আধাসামরিক বাহিনীকে লক্ষ্য করে বিমান ও কামান হামলা চালালে এ ঘটনা ঘটে।

সুদানের আধাসামরিক বাহিনী আরএসএফের সঙ্গে এপ্রিলের মাঝামাঝিতে সেনাবাহিনীর লড়াই শুরু হয়। আরএসএফ রাজধানী খার্তুমের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। ক্ষমতার ভাগাভাগি কেন্দ্র করে দুইপক্ষের ভারী সংঘর্ষ অব্যাহত আছে।

সুদানের ৫২ বছরের নাদের আব্দুল্লাহ বলেন, ‘পরিস্থিতি খুবই ভয়ংকর। চারদিকে শুধু বন্দুকযুদ্ধ, কামান ও বিমান হামলার শব্দ। সবদিকে বোমাবর্ষণ।’ 

লড়াইরত দুপক্ষই গত কয়েকদিনে নিজেদের অগ্রগতির দাবি করেছে। এ অবস্থায় লড়াই বন্ধ হওয়ার কোনও ইঙ্গিত নেই। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মধ্যস্থতার চেষ্টা করলেও কোনও অগ্রগতি নেই। বিবদমান পক্ষগুলো সাময়িক যুদ্ধবিরতিতেও রাজি হলেও পাল্টাপাল্টি হামলায় ভেস্তে যায় চুক্তি।

আফ্রিকার অন্যতম দরিদ্রকবলিত দেশটিতে দীর্ঘদিন সংঘর্ষ চলায় খাদ্য, জরুরি ওষুধ, সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। হাসপাতালগুলোতে ওষুধ সংকটে চিকিৎসা সেবা নিয়ে লড়তে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। যুদ্ধ শুরুর পর ১৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। অনেকে আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী দেশগুলোতে।

একজন বাসিন্দা বলেন, ‘রাজধানী খার্তুমে দুই পক্ষের জয় করার মতো আর কী বাকি আছে? শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, বাজার সবই ধ্বংস হয়ে গেছে।’

সূত্র: আরব নিউজ

/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী