লিবিয়া-তিউনিসিয়া সীমান্ত থেকে ২৭ শরণার্থীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৩, ১১:৩০আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১১:৩৮

তিউনিসিয়ার সীমান্তের কাছে লিবিয়ার মরুভূমিতে সাম্প্রতিক সময়ে সাব-সাহারান আফ্রিকার অন্তত ২৭ শরণার্থী মারা গেছে। লিবিয়ান সরকারের মুখপাত্র মোহাম্মদ হামুদা বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে পোস্টে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার গভীর রাতে সীমান্তের কাছ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় একটি ফরেনসিক দল পাঠানো হয়েছে।

একই পোস্টে লিবিয়ার মেডিক্যাল দলের কাছে আফ্রিকান শরণার্থীদের সেবা নেওয়ার ছবি প্রকাশ করেছে মন্ত্রণালয়।

সাম্প্রতিক মাসগুলোতে উপকূলীয় এলাকা থেকে কিছু শরণার্থীকে সরিয়ে অন্যত্র সরিয়ে নেওয়া শুরু করেছে তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী। শরণার্থীরা বলছেন, তাদের অনেককে মরুভূমিতে ফেলে দিয়েছে বাহিনী।

চলতি মাসের শুরুর দিকে তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, সাব-সাহারান উদ্বাস্তুদের যে ছোট দলগুলো দেশে প্রবেশের চেষ্টা করছে, তাদের লিবিয়া এবং আলজেরিয়ার সঙ্গে মরুভূমি সীমান্ত এলাকায় ঠেলে দেওয়া হচ্ছে।

সূত্র: এপি 

/এসপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী