নাইজারে অতর্কিত হামলায় ১৭ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৩, ১৬:১৪আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৬:২০

উত্তর আফ্রিকার দেশ নাইজারে অস্ত্রধারীদের হামলায় ১৭ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হন আরও ২০ জন। ঘটনাটি প্রতিবেশী মালির সীমান্তের কাছে ঘটেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বিবৃতিতে জানিয়েছে, নাইজার সশস্ত্র বাহিনীর (এফএএন) একটি বিচ্ছিন্ন দল বনি ও তোরোদির মধ্যে সংঘর্ষ চলা অবস্থায় অতর্কিত হামলার শিকার হয়। ঘটনা ঘটে কাওতুগৌ শহরের কাছাকাছি। পাল্টা হামলায় শতাধিক অস্ত্রধারীকে নিষ্ক্রিয় করা হয়েছে। আহত সেনাদের দ্রুত উদ্ধার করে রাজধানী নিয়ামিতে নেওয়া হয়েছে। 

গত দশকে মালি, বুরকিনা ফাসোর উত্তরাঞ্চল এবং পশ্চিম নাইজারে জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও আইএসের ঘাঁটি হয়ে উঠেছে। কয়েক বছরে এই অঞ্চলে প্রচুর রক্তপাত ঘটেছে। ধর্মীয়ভিত্তিক সহিংসতার ঘটনাও বেড়েছে। প্রায়শই হামলা হচ্ছে নিরাপত্তা বাহিনীর ওপর।

নাইজারে রাজনৈতিক অস্থিরতা চলা অবস্থায় সেনাদের ওপর হামলা হলো। গত জুলাইয়ে সামরিক অভ্যুত্থানে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। পুরো ক্ষমতা এখন তাদের হাতে। বন্দি রয়েছেন প্রেসিডেন্ট। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান