আফ্রিকায় ওয়াগনারের ভবিষ্যৎ কী

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৩, ১৩:০৩আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৭:২২

বিমান দুর্ঘটনায় ইয়েভজেনি প্রিগোজিনের ‘মৃত্যু’র পর ওয়াগনার গ্রুপের ভাড়াটে সেনাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। মস্কোতে সামরিক নেতাদের বিরুদ্ধে বিদ্রোহের আগে ইউক্রেনে রুশ সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল ওয়াগনাররা।

আফ্রিকান দেশগুলোতে ভালোই জনপ্রিয়তা পেয়েছে ওয়াগনার বাহিনী। সেখানে আল-কায়েদা এবং আইএস-এর মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে  সুরক্ষা দিয়ে আসছে রাশিয়ার এই ভাড়াটে সেনাদের দল।

রাজনৈতিক ও সমর বিশ্লেষকরা বলছেন, আধিপত্য কায়েমে পুতিন সরকার সম্ভবত আফ্রিকায় ওয়াগনার যোদ্ধাদের মোতায়েন রাখতে পারে। আর এটা হতে পারে বাহিনীর নতুন নেতা নির্বাচনের মধ্য দিয়ে।

অনেকে আবার বলছেন, আফ্রিকায় প্রিগোজিন গভীর, ব্যক্তিগত সংযোগ তৈরি করেছিলেন। তাই দ্রুত তার প্রতিস্থাপন করা মস্কোর জন্য খুব একটা সহজ নাও হতে পারে।

রাশিয়ার জন্য অর্থনৈতিক এবং রাজনৈতিক দুইভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আফ্রিকা।

চলতি গ্রীষ্মে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে হওয়া একটি জাতীয় গণভোটে নিরাপত্তার দায়িত্বে ছিল ওয়াগনার। এই ভোটের পর দেশটির প্রেসিডেন্টের ক্ষমতা আরও শক্তিশালী হয়েছে। সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে মালির সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অংশীদার এই ওয়াগনার। এ ছাড়া সম্প্রতি নাইজারে সামরিক অভ্যুত্থানের পর জান্তা সরকার ওয়াগনারের সাহায্যের জন্য বাহিনীটির সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানা গেছে।  

আফ্রিকায় যোগাযোগ বাড়িয়ে মহাদেশটিতে পশ্চিমা প্রভাব কমানো ক্রেমলিনের অন্যতম চাওয়া। এ ছাড়া ইউক্রেনে আক্রমণ চালানোর পর অনেক বন্ধু হারিয়েছে মস্কো। আফ্রিকার সরকারগুলোকে হাতে রাখতে পারলে সেই ক্ষতি অনেকটায় পুষিয়ে যাবে রাশিয়ার।   

সূত্র: আল জাজিরা

/এসপি/
সম্পর্কিত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সর্বশেষ খবর
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার