নাইজার জান্তাকে ৯ মাস সময় দিতে চায় নাইজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩০

নাইজারে গণতন্ত্র পুনরুদ্ধারে জান্তা সরকারকে ৯ মাস সময় দেওয়ার প্রস্তাব করেছেন প্রতিবেশী নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু। তিনি বলেছেন, নাইজেরিয়ায় ১৯৯৯ সালে সাবেক সামরিক প্রধান জেনারেল আবদুলসালামি আবুবাকার ৯ মাসের ট্রানজিশন পিরিয়ডের পর বেসামরিক শাসনে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। নাইজারের ক্ষেত্রে এমনটা হতে পারে।   

নাইজারের প্রভাবশালী প্রতিবেশী আলজেরিয়া দেশটিতে সামরিক হস্তক্ষেপ এড়াতে পশ্চিম আফ্রিকার নেতাদের সঙ্গে বৈঠক করছে। তারা ক্ষমতা হস্তান্তরের জন্য ছয় মাসের সময় দেওয়ার প্রস্তাব করেছে।

কিন্তু টিনুবুর বিবৃতিতে বলা হয়েছে, ইকোওয়াসের আরোপিত নিষেধাজ্ঞাগুলো ততক্ষণ কোনও কাজে আসবে না, যতক্ষণ সবাই ইতিবাচক সমন্বয়ে রাজি হবে।

তিনি বলেন, সেনা হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। তারা (জান্তা) যত আগে ইতিবাচক সমন্বয় করবে, নাইজারের দুর্ভোগ তত কমবে।

গত ২৬ জুলাই অভ্যুত্থানে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। প্রতিবাদে পশ্চিম আফ্রিকান দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোওয়াস নাইজারের ওপর নিষেধাজ্ঞা দেয়। শুধু তাই নয়, বেসামরিক শাসন পুনরুদ্ধারে ব্যর্থ হলে সামরিক হস্তক্ষেপের হুমকি পর্যন্ত দিয়েছে জোটটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে জোটটি বলেছিল, তারা বাজুমকে এখনই ক্ষমতায় দেখতে চায়। নাইজারের সামরিক কর্তৃপক্ষকে অবিলম্বে সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

তবে নাইজারের নতুন সামরিক নেতারা বলছেন, সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধার করতে সর্বোচ্চ তিন বছরের সময় দরকার তাদের।

এদিকে বৃহস্পতিবার নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সামরিক ‘অপারেশন জোনে’ কাজ করা থেকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও এনজিওগুলোকে বিরত রাখছে তারা।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড  

/এসপি/এমওএফ/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব