নাইজারে অভ্যুত্থান

ফ্রান্সের ঘাঁটির সামনে লাখো মানুষ, সেনাদের নাইজার ছাড়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯

নাইজারের রাজধানী নিয়ামিতে অবস্থিত ফ্রান্সের একটি সামরিক ঘাঁটির সামনে জড়ো হয়েছেন লাখ লাখ জান্তা সমর্থক। রাষ্ট্রদূত এবং ফরাসি সেনাদের অবলিম্বে নাইজার ছাড়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন তারা।

এক সপ্তাহ আগে রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে’কে দেশ ছাড়তে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয় আন্দোলকারীরা। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও নিয়ামিতে অবস্থান করছেন তিনি। এ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

রাজধানী নিয়মিতে থাকা আল জাজিরার প্রতিবেদক আহমেদ ইদ্রিস বলেছেন, রাষ্ট্রদূত এখনও দেশত্যাগ না করায় হতাশা ব্যক্ত করেছেন আন্দোলনকারীরা।

নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে বিক্ষোভ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল ১০টার দিকেই তারা জড়ো হয়। অন্যান্য সময়ের চেয়ে এদিনের আন্দোলনকে কিছুটা শান্ত বলছেন আল জাজিরার প্রতিবেদক। তবে কেউ কেউ নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে বিমানঘাঁটির ভেতরে প্রবেশের চেষ্টা করেছেন।

এই বিমান ঘাঁটিতে প্রায় দেড় হাজারের মতো ফরাসি সেনা রয়েছে। ভেতরে অবৈধভাবে প্রবেশের বিরুদ্ধে আগেভাগেই হুঁশিয়ারি দিয়েছে সেনারা। প্রয়োজনে শক্ত হাতে প্রতিরোধ করা হবে বলেও জানিয়েছে

গত ২৬ জুলাই অভ্যুত্থানে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। প্রতিবাদে পশ্চিম আফ্রিকান দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোওয়াস নাইজারের ওপর নিষেধাজ্ঞা দেয়। শুধু তাই নয়, বেসামরিক শাসন পুনরুদ্ধারে ব্যর্থ হলে সামরিক হস্তক্ষেপের হুমকি পর্যন্ত দিয়েছে জোটটি।

সাহারা মরুভূমির প্রান্তে অবস্থিত বিস্তীর্ণ দেশ নাইজার। ফ্রান্সের কাছ থকে ১৯৬০ সালে স্বাধীন হয় দেশটি। স্বাধীনতার পর বেশ কয়েকটি অভ্যুত্থানের কারণে দেশটির রাজনীতিতে অস্থিতিশীল অবস্থা বিরাজ করেছিল। নতুন করে সামরিক অভ্যুত্থানে অনিশ্চিয়তার মুখে দেশটি। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা