বন্যা কবলিত লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ গ্রিক ত্রাণকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৬

লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বেসামরিক নাগরিকসহ একটি মানবিক সহায়তা মিশনের পাঁচ সদস্য নিহত হয়েছেন। বেনগাজি থেকে ডেরনা যাওয়ার পথে রবিবার দুর্ঘটনাটি ঘটে।

ডেরনায় ভয়াবহ বন্যায় ১১ হাজার মানুষের প্রাণহানির পর এই দলটিকে সহায়তার জন্য লিবিয়ায় পাঠিয়েছিল গ্রিস।

গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোস ডেন্ডিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, নিহতদের স্মরণে গ্রিক সশস্ত্র বাহিনীতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।  

লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী ওসমান আব্দুলজালিল সংবাদ সম্মেলনে বলেন, ‘লিবিয়ান একটি পরিবারকে বহনকারী গাড়ির সঙ্গে সহায়তাকারী দলটিকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এতে লিবিয়ান পরিবারের দুই সদস্য নিহত হন। গুরুতর আহত হন দু’জন। গ্রিক দলটির ৫ সদস্য মারা গেছেন। আহত হয়েছেন ১৫ জন। তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুত্বর।’  

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী