গ্যাবনে অভ্যুত্থান: বৈদেশিক সহায়তা স্থগিতের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৪

গত আগস্টে আফ্রিকার দেশ গ্যাবনে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির অভিযোগে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলে নিয়েছিল সেনাবাহিনীর একটি দল। নির্বাচিত প্রেসিডেন্ট আলী বঙ্গোকে ক্ষমতাচ্যুত এবং অভ্যুত্থানের জেরে দেশটিতে কিছু বৈদেশিক সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

এক বিবৃতিতে মঙ্গলবার ব্লিঙ্কেন জানান, ‘গ্যাবন সরকারের উপকারে আসা কিছু বিদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীর অসাংবিধানিক হস্তক্ষেপের কারণে আমাদেরকে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে।’

আফ্রিকার চরম দরিদ্র দেশটিতে সহায়তা কমিয়ে আনা সত্ত্বেও অন্যান্য কার্যক্রম, মার্কিন নাগরিকদের স্বার্থে দূতাবাসের সেবা অব্যাহত রাখবে ওয়াশিংটন।

নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে গত ৩০ আগস্ট আলী বঙ্গোর সরকার উৎখাত করে ক্ষমতা নেয় সামরিক বাহিনী। এ ঘটনায় নিন্দা জানায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।

২০২০ থেকে আফ্রিকার মালি, গিনি, বুরকিনা ফাসো, চাদসহ ৮টি দেশে সামরিক বিদ্রোহ ঘটেছে। এর মধ্যে সবশেষ গত জুলাইয়ে ঘটে নাইজারে।

/এলকে/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব