পশ্চিম ইরানে ১৫টি যুদ্ধবিমান দিয়ে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৫, ০০:০৭আপডেট : ২৪ জুন ২০২৫, ০০:০৭

পশ্চিম ইরানে গোপন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী (আইএএফ)। সোমবার রাতে পরিচালিত এ অভিযানে অংশ নেয় ১৫টি যুদ্ধবিমান। এগুলো ইরানের ভূগর্ভস্থ সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র গুদাম ও ড্রোন সংরক্ষণাগারে আঘাত হানে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

আইডিএফ জানিয়েছে, মধ্য ইরানে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এটি ইসরায়েলের দিকে হামলার জন্য প্রস্তুত অবস্থায় ছিল। এই আক্রমণ পরিচালিত হয়েছে ইসরায়েলি বিমানবাহিনীর একটি ড্রোন ইউনিট থেকে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, এই হামলার মাধ্যমে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমাদের আরও অনেক হামলার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে হুমকিমূলক পরিকল্পনার সঙ্গে যুক্ত শাসনব্যবস্থার যেকোনও উপাদানকেই আমরা লক্ষ্যবস্তু করতে জানি ও করব।

এর আগে সকালে তেহরানে ইরানি সামরিক ও শাসকগোষ্ঠীর একাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েল বিমান হামলা চালায়।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের