শান্তিতে বাধা, সুদানের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৯

সুদানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলি কার্তি ও দুটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই দুটি কোম্পানির একটি রাশিয়াভিত্তিক। সুদানি মন্ত্রী ও কোম্পানি দুটির বিরুদ্ধে অভিযোগ তারা সুদানে শান্তি ক্ষুণ্ন করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরের শাসনামলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন কার্তি। তিনি দেশটির সামরিকপন্থি সুদানিজ ইসলামিক মুভমেন্টের নেতা।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে  বলেছে,  কার্তি ও আগের সরকারের কর্মকর্তারা সুদানের সশস্ত্র বাহিনী  ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট  ফোর্সের মধ্যে যুদ্ধবিরতিতে সমঝোতার উদ্যোগকে বাধাগ্রস্ত  করছেন।

সুদানিজ ইসলামিক মুভমেন্ট মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপকে তাদের জন্য ‘সম্মানের’ হিসেবে উল্লেখ করেছে।

নিষেধাজ্ঞায় থাকা দুটি কোম্পানির মধ্যে একটি হলো সুদানের জিএসকে অ্যাডভান্স কোম্পানি। সুদানভিত্তিক কোম্পানিটি র‍্যাপিড সাপোর্ট ফোর্সের ক্রয় চ্যানেল হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। এই কোম্পানিটি রাশিয়ার অ্যাভিয়াট্রেড  এলএলসির সঙ্গে কাজ করছে। এই রুশ কোম্পানিকেও নিষেধাজ্ঞায় রাখা হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে,  এই সংঘাতকে যারা ব্যক্তিগত স্বার্থ হাসিলে কাজে লাগাতে চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে।

/এএ/
সম্পর্কিত
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি