তানজানিয়ায় ভূমিধসে ২২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৪, ০৯:৩৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৬:০০

তানজানিয়ার উত্তরাঞ্চলে একটি স্বর্ণের খনিতে ভূমিধসে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। বিধিনিষেধ থাকা সত্ত্বেও একদল লোক খনিটি খনন শুরু করলে সেখানে ভূমিধসের ঘটনা ঘটে। শনিবার সিমিউ অঞ্চলের বারিয়াদি জেলার এনগালিতা খনিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সাইমন সিমালেঙ্গা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

জেলা প্রশাসক সাইমন সিমালেঙ্গা জানিয়েছেন, যেখানে ভারী বৃষ্টিপাতের কারণে খননের মতো কার্যকলাপ সীমাবদ্ধ ছিল সেখানে একদল লোক খনন শুরু করে। 

এই ভূমিধস ও প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নিহত ওই শ্রমিকরা তানজানিয়ার ওই এলাকার ছোট খনির শ্রমিক ছিল। সেখানে তারা নিজেদের জন্য, তাদের পরিবারের জন্য জীবিকা অর্জনের চেষ্টা করেছিল।

সিমালেঙ্গা বলেছেন ভূমিধসের পর প্রাথমিকভাবে বলা হয়েছিল ১৯ থেকে ২০ জন খনিতে আটকা পড়েছে, কিন্তু ২২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এই অঞ্চলের ফায়ার অ্যান্ড রেসকিউ ফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডার ফাউস্টিন এমটিটু এএফপি বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে বলেন, অনুসন্ধান শেষ করা হয়েছে । ধ্বংসস্তূপের মধ্যে আর কোনও মৃতদেহ আটকে নেই বলে নিশ্চিত করেছেন তিনি।

সিমালেঙ্গা বলেন, সরকার নিরাপত্তা ব্যবস্থা ঘোষণা করার প্রায় তিন সপ্তাহ আগে খনিজসমৃদ্ধ এলাকায় খনন শুরু করেছিল স্থানীয় লোকজন।

চলমান ভারী বৃষ্টির কারণে এলাকাটিকে কোনও ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার বিষয়ে সীমাবদ্ধ ছিল। ভারী বৃষ্টিতে সেখানে  আকস্মিক বন্যা হয়েছে।

/এসএসএস/
সম্পর্কিত
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
সর্বশেষ খবর
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল