মালিতে সোনার খনির সুড়ঙ্গে ধস, নিহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৪, ১০:১৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৬:০৫

আফ্রিকার দেশ মালিতে সোনার খনির সুড়ঙ্গ ধসে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। খনির টানেল ধসে পড়ে এ প্রাণহানির ঘটনা ঘটে। ঘটনাস্থলে ২০০ জনেরও বেশি শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বিবিসি ৪০ জনের প্রাণহানির তথ্য জানিয়েছে। তবে সোনার খনির স্থানীয় কর্মকর্তা ওমার সিদিবে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, প্রচণ্ড শব্দের পর টানেলে এ ধস শুরু হয়। মনে হচ্ছে পৃথিবী তখন কাঁপতে শুরু করেছিল।

ওমার সিদিবে আরও বলেন, সোনার খনিতে ২০০ জনেরও বেশি শ্রমিক নিয়োজিত ছিলেন। তাদের অনুসন্ধানকাজও এখন শেষ হয়েছে। আমরা ৭৩ জনের মরদেহ উদ্ধার করেছি।

প্রতিবেদনে বলা হয়, গেলো শুক্রবার মালির দক্ষিণ-পশ্চিম কাউলিকোরো অঞ্চলের একটি স্থানে ওই সুড়ঙ্গটি ধসে পড়লেও, এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে মৃতের সংখ্যা জানা যায়নি। তবে স্বর্ণ খনির কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি বলছে, টানেল ধসে ৭০ জনেরও বেশি শ্রমিক মারা গেছে।

দেশটির খনিবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বে কুলিবালি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অস্থায়ী পরিসংখ্যানের ভিত্তিতে মৃতের সংখ্যা ৪০ জনের বেশি।

মালির সরকার নিহতদের শোক সন্তপ্ত পরিবার এবং মালিয়ান জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে।

এ ছাড়া খনির এলাকার কাছাকাছি বসবাসকারী সম্প্রদায়গুলোকে প্রয়োজনীয় নিরাপত্তা মেনে চলতে এবং শুধু সোনার প্যানিংয়ের জন্য সংরক্ষিত এলাকায় কাজ করতে বলেছে দেশটির সরকার।

মালিতে খনির দুর্ঘটনা খুবই সাধারণ একটি ঘটনা। কারণ খনির বেশির ভাগ শ্রমিক সোনা খননের জন্য অনিরাপদ পদ্ধতি ব্যবহার করে থাকেন।

উল্লেখ্য, মালি বিশ্বের অন্যতম সোনা রফতানিকারক দেশ।

/এনএআর/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের
সর্বশেষ খবর
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
এবার জামায়াতের এমপি নজরুলের বিরুদ্ধে মামলা 
এবার জামায়াতের এমপি নজরুলের বিরুদ্ধে মামলা 
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 
পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার