নাইজেরিয়ায় ২৮৭ স্কুলশিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৪, ১০:৪১আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১১:৪০

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্কুলে হামলা চালিয়ে কমপক্ষে ২৮৭ শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। বৃহস্পতিবার (৭ মার্চ) অপহরণের এ ঘটনা ঘটে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।   

কাদুনা গভর্নর উবা সানি স্কুলের প্রধান শিক্ষক সানি আবদুল্লাহি জানিয়েছেন,এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পশ্চিম আফ্রিকার দেশটিতে দ্বিতীয় গণ অপহরণের ঘটনা এটি।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে স্কুলে যখন ক্লাস শুরু হবে, সেই সময় কাদুনা রাজ্যের কুরিগা শহরের সরকারি স্কুলটি ঘিরে ফেলে বন্দুকধারীরা।

প্রথমে ধারণা করা হয়েছিল, বন্দুকধারীরা শতাধিক শিক্ষার্থীকে জিম্মি করেছে। কিন্তু পরে দেখা যায়, অন্তত ২৮৭ শিক্ষার্থী নিখোঁজ বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।

রাজধানী থেকে ৫৫ মাইল দূরের শহরের গভর্ণর জানান, প্রতিটি শিশুর ফিরে আসার বিষয়ে নিরাপত্তা সংস্থার সঙ্গে কাজ করছেন তারা।

উত্তর-পূর্বাঞ্চলে নারী ও শিশুসহ দুই শতাধিক মানুষকে অপহরণের কয়েকদিন পরই  আবারও এ ঘটনা ঘটলো। বৃহস্পতিবারের এ হামলার দায় স্বীকার করেনি কোনও সশস্ত্র গোষ্ঠী।

সংঘাত-কবলিত উত্তরাঞ্চলে নারী,শিশু ও শিক্ষার্থীরা প্রায়ই ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠীর হাতে গণ অপহরণের শিকার হয়। মুক্তিপণের বিনিময়ে অনেককে ছেড়েও দেয়া হয়। ২০১৪ সালে চিবুক গ্রামে দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণের পর থেকেই, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।

সহিংসতা বন্ধের প্রতিশ্রুতি দিয়ে গত বছর নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন বোলা টিনু। তবে নিরাপত্তা ব্যবস্থার এখনও তেমন কোন উন্নতি হয়নি বলে জানিয়েছেন বিশ্লেষকরা। 

/এস/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের