তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৪, ১২:০০আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১২:০০

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও ৩৪ জন। নৌকাটিতে করে তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। শুক্রবার (১৫ মার্চ) এই তথ্য জানিয়েছে তিউনিসিয়ার জাতীয় কোস্টগার্ড। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

লিবিয়া উপকূল থেকে ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা করেছিল। পথিমধ্যে এটি ডুবে যায়। তবে নৌকৈাটি ঠিক কখন ডুবেছে এ বিষয়ে প্রতিবেদনটিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

শুক্রবার কোস্টগার্ড জানিয়েছে, এই নৌকাডুবির পর দক্ষিণাঞ্চলীয় জারজিস টাউন থেকে ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

চলতি সপ্তাহে আরও ৫ জন অভিবাসপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে তিউনিসিয়া কোস্টগার্ড।

গত সপ্তাহে আবহাওয়ার উন্নতি হওয়ায় তিউনিসিয়ানসহ আফ্রিকানদের মধ্যে নৌকায় করে ইতালি পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে।

গত মাসে একটি অধিকার গোষ্ঠী জানিয়েছিল, গত বছর তিউনিসিয়া উপকূলে এক হাজার ৩১৩ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। তারা ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনায় নিহত মারা যান।

/এএকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি