ট্রাম্পের সুপ্রিম কোর্ট পরিকল্পনা ক্ষমতার অপব্যবহার: বাইডেন

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২০, ১৭:০০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৩

যুক্তরাষ্ট্রে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি বিচারপতির পদ পূরণের অঙ্গীকার করেছেন। তবে তার প্রতিদ্বন্দ্বি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন, নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ বাডের গিন্সবার্গকে অপসারণে ট্রাম্পের পরিকল্পনা ছিল ক্ষমতা অপব্যবহার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ট্রাম্পের সুপ্রিম কোর্ট পরিকল্পনা ক্ষমতার অপব্যবহার: বাইডেন








শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ বাডার গিন্সবার্গ ৮৭ বছর বয়সে মারা গেছেন। এ শূন্যপদ পূরণে ট্রাম্প তড়িঘড়ি করলেও ইতোমধ্যে তার দলের দু’জন সিনেটর এর বিরুদ্ধে তাদের আপত্তি জানিয়েছেন।
জো বাইডেন সুপ্রিম কোর্টে বিচারপতির শূণ্য পদ পূরণে নভেম্বরের নির্বাচনের আগে ভোটাভুটিতে না যেতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাইডেন রবিবার ফিলাডেলফিয়ায় বলেছেন, নির্বাচনের তিক্ত লড়াইয়ের মাঝে বিচারপতি নিয়োগ নিয়ে দৌড়ঝাপ শুরু করে ট্রাম্প তার অপরিপক্ক রাজনৈতিক ক্ষমতার চর্চা করছেন।
বাইডেন বলেন, এমনকি প্রেসিডেন্ট যদি কাউকে মনোনয়ন দেনও তাহলে আমেরিকার জনগণের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন না করা পর্যন্ত সিনেটের তৎপর হওয়া ঠিক হবে না।
তিনি আরও বলেন, নির্বাচনে ট্রাম্প জয়ী হলে সিনেট তার মনোনয়ন নিয়ে এগিয়ে যাবে। আর আমি জয়ী হলে ট্রাম্পের মনোনয়ন প্রত্যাহার করা হবে।
এদিকে ট্রাম্প শনিবার বলেছেন, তিনি শিগগিরই বিচারপতি মনোনয়ন দেবেন। নাম উল্লেখ না করে তিনি বলেন, মনোনয়ন পাওয়া ব্যক্তি একজন নারী হবেন। তাকে তিনি প্রতিভাবান ও মেধাবী হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, সিনেটের ১০০ আসনের ৫৩টি রিপাবলিকানদের অধীনে। এক্ষেত্রে ট্রাম্পের মনোনয়ন আটকে দিতে ডেমাক্র্যাটদের কঠোর বেগ পেতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি