মার্কিনীদের বিনামূল্যে টিকা দেওয়ার প্রতিশ্রুতি বাইডেনের

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০২০, ১৩:৫২আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৩:৫৩

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি সংক্রমণ থেকে পরিত্রাণ পেতে জাতীয় কৌশলের অংশ হিসেবে আমেরিকার সব নাগরিককে বিনামূল্যে করোনাভাইরাস ভ্যাকসিন দেবেন। শুক্রবার মহামারি পরিকল্পনা ঘোষণার সময় একথা বলেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

মার্কিনীদের বিনামূল্যে টিকা দেওয়ার প্রতিশ্রুতি বাইডেনের

প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১১ দিন আগে মহামারি করোনাভাইরাস মোকাবিলা তুলে ধরেন বাইডেন। এসময় তিনি বলেন, ‘একটি নিরাপদ ও কার্যকর করোনা ভ্যাকসিন হাতে পেলে, তা যুক্তরাষ্ট্রের সব নাগরিককে বিনামূল্যে প্রদান করা হবে।

মহামারি মোকাবিলায় ট্রাম্পকে ব্যর্থ উল্লেখ করে বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট এরই মধ্যে হাল ছেড়ে দিয়েছেন এবং আমেরিকা ছেড়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রে মহামারি নিয়ন্ত্রণে চলে এসেছে।

মহামারির স্বাস্থ্যবিধি মাস্ক ও সামাজিক দূরত্ব মেনে চলা বাইডেন জানিয়েছেন, তিনি নির্বাচিত মহামারি নিয়ন্ত্রণে আনাতেই মনোযোগ দেবেন এবং দুর্ভোগে থাকা আমেরিকানদের সহযোগিতা করবেন।

জনমত জরিপে বাইডেনের পেছনে থাকা বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও বিনামূল্যে মার্কিন নাগরিকদের বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিনটি প্রস্তুত হয়ে যাবে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম