ইইউ রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করলো ভেনিজুয়েলা

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৮

ভেনিজুয়েলায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলহান্তেকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। তাকে কারাকাস ত্যাগের জন্য ৭২ ঘণ্টার সময় দিয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন সরকার। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা বিষয়টি নিশ্চিত করেছেন।

জর্জ আরিয়াজা বলেন, ‘প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সিদ্ধান্ত অনুযায়ী আমরা মিস ইসাবেল ব্রিলহান্তেকে অবাঞ্চিত ঘোষণা করেছি।’

এর আগে ভেনিজুয়েলার পার্লামেন্টও এই কূটনীতিককে বহিষ্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। মাদুরো প্রশাসনের ১৯ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে  ইউরোপীয় ইউনিয়ন নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর ভেনিজুয়েলার পার্লামেন্ট ওই আহ্বান জানায়।

গত সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ভেনিজুয়েলার ১৯ জন সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হন। এসব কর্মকর্তা দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করছেন বলে অভিযোগ তোলেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা।

নিষেধাজ্ঞার কবলে পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জুলিয়া প্রদেশের গভর্নর, ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনীর কমান্ডার, নির্বাচন কমিশনের প্রেসিডেন্টসহ তিন সদস্য। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ভেনিজুয়েলার ৫৫ জন সহকারী কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলো। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী