করোনার ব্রাজিলিয়ান ধরনের বিরুদ্ধেও কার্যকর ফাইজারের ভ্যাকসিন

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০২১, ১৫:২৯আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৫:৩২
image

ব্রাজিলে পি-ওয়ান নামে দ্রুত ছড়িয়ে পড়া নতুন স্ট্রেইনের করোনাভাইরাসের বিরুদ্ধে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত টিকার কার্যকারিতার প্রমাণ মিলেছে। সোমবার (৮ মার্চ) নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর আগে প্রকাশিত বিভিন্ন গবেষণা প্রতিবেদনে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া নতুন ধরনের করোনাভাইরাস রোধে ফাইজারের টিকা কার্যকর প্রমাণিত হয়।

এবার ফাইজার ও বায়োএনকেটের বিজ্ঞানী এবং ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিকেল ব্রাঞ্চ বলছে, ব্রাজিলের নতুন ধরনের করোনাভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকার সক্ষমতা পুরনো ভাইরাস প্রতিরোধের সক্ষমতার সমানই।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলে নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত টিকা নেয়া ব্যক্তিদের রক্ত পরীক্ষা করা হয়েছিল। এর মাধ্যমে জানা গেছে, এই করোনা প্রতিরোধে ফাইজারের টিকা সক্ষম।

এদিকে এর আগে নতুন এই ব্রাজিলিয়ান স্ট্রেইনের বিরুদ্ধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন কার্যকর বলে প্রমাণিত হয়। অক্সফোর্ডের গবেষণায় দেখা যায়, ধরনটির বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে ভ্যাকসিনে পরিবর্তন আনার দরকার নেই।

অন্য গবেষণায় দেখা গেছে, দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন ধরনের বিরুদ্ধে অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা কম। সেখানকার ধরনটির সঙ্গে ব্রাজিলের পি১ ধরনের মিল রয়েছে। কার্যকারিতা কম থাকায় দক্ষিণ আফ্রিকা অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ স্থগিত ঘোষণা করেছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম