যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন উৎপাদন স্থগিত

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০২১, ১৭:৪৮আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৭:৪৮

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে একটি কারখানায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন উৎপাদন স্থগিত করা হয়েছে। কারাখানাটিতে কয়েক দিন আগে জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত দেড় লাখ ডোজ নষ্ট হওয়ার পর এই সিদ্ধান্ত নিলো মার্কিন হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্ট। নাম প্রকাশে অনিচ্ছুক দুই স্বাস্থ্য কর্মকর্তার বরাতে এখবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

ম্যারিল্যান্ডভিত্তিক এমারজেন্ট বায়ো সল্যুশন কোম্পানি দুর্ঘটনাবশত দুটি ভ্যাকসিনের উপাদান মিশিয়ে ফেলে। এই ঘটনায় ওষুধ নিয়ন্ত্রকদের উৎপাদিক ভ্যাকসিন অনুমোদনে বিলম্ব হয়। এরপর কারখানাটিতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদন স্থগিত করা হলো।

মার্কিন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসন অ্যান্ড জনসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে, কারখানায় ভ্যাকসিন উৎপাদন তদারকি করার জন্য একটি নতুন টিম গঠনের জন্য।

এমারজেন্টের পক্ষ থেকে এই পরিবর্তনের কথা স্বীকার করা হয়েছে। তারা ভ্যাকসিন ডোজ নষ্ট হওয়ার পূর্ণাঙ্গ দায় নিয়েছে।

অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, বিকল্প উৎপাদন কারখানা খুঁজে পেতে বাইডেন প্রশাসনের সঙ্গে কাজ করবে তারা।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম