সন্ত্রাসবাদে অভিযুক্ত কানাডার সেই হামলাকারী

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০২১, ০৪:১৪আপডেট : ১৫ জুন ২০২১, ০৪:১৪
image

মুসলিম পরিবারের চার সদস্যকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ অনুমোদন দিয়েছেন কানাডার অ্যাটর্নি জেনারেল। গত রবিবার দেশটির অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এ হামলা চালানো হয়। লন্ডন পুলিশ জানিয়েছে, পূর্বপরিকল্পিতভাবে পরিবারটির ওপর হামলা চালায় নাথানিয়েল ভেল্টম্যান (২০)। তার বিরুদ্ধে চারটি ফার্স্ট ডিগ্রি হত্যা এবং একটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ওই হামলায় আফজাল পরিবারের তিন প্রজন্মের মানুষ নিহত হয়। বেঁচে গেছেন কেবল একজন। গত ৬ জুন সন্ধ্যায় হাঁটতে বেরিয়ে নিহত হন সালমান আফজাল (৪৬), মাধিহা সালমান (৪৪), ইয়োমনা আফজাল (১৫), এবং আফজালের ৭৪ বছর বয়সী মা। হামলায় গুরুতর আহত ৯ বছর বয়সী ছেলে সন্তান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরই নাথানিয়েল ভেল্টম্যানকে আটক করা হয়।

সোমবার ভিডিও কলের মাধ্যমে আদালতে হাজির করা হয় অভিযুক্ত ভেল্টম্যানকে। কোনও আইনজীবী নিয়োগ করতে চান না বলে বিচারককে জানান তিনি। আগামী ২১ জুন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

সোমবার ভেল্টম্যানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা প্রসঙ্গে কানাডার ডেপুটি প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেছেন, এই হামলাকে সন্ত্রাসী কর্মকান্ড নামে অভিহিত করা গুরুত্বপূর্ণ। লন্ডন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন অভিযোগ প্রমাণে তারা অ্যাটর্নি জেনারেল এবং ফেডারেল প্রসিকিউশনের সঙ্গে যৌথভাবে কাজ করবেন।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম