কলম্বিয়ার মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট গ্রেফতার

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, ১০:৪৯আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১০:৪৯

অবশেষে কলম্বিয়ার মাদক সম্রাট দাইরো আন্তোনিও উসুগা ওরফে অতোনিলেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী। সেনা, বিমান বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে শনিবার পানামা সীমান্তবর্তী অ্যান্টিকোয়ার এক আস্তানা থেকে এই গ্যাং লিডারকে আটক করা হয়। 

দাইরোকে আটকের পর টেলিভিশন বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আইভ্যান দুকে। তিনি বলেন, এই শতকের মধ্যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাত। শুধুমাত্র নব্বইয়ের দশকে পাবলো এসকোবারের পতনের সঙ্গে তুলনা করা যায়’।

এদিকে অভিযানে গিয়ে এক পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। সেখানে এখনও অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে।

বহুদিন ধরেই কলম্বিয়ার এই শীর্ষ সন্ত্রাসী এবং মাদক সম্রাটকে ধরতে অভিযান পরিচালনা করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে তাকে গ্রেফতার করতে বহু অভিযান চালিয়েও ব্যর্থ হয় দেশটির সরকার। তার সম্পর্কে তথ্য পেতে আট লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে কলম্বিয়ার সরকার। অন্যদিকে পাঁচ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। 

কলম্বিয়ার অনেকগুলো প্রদেশে এই চক্রটি বিস্তৃত। বিভিন্ন দেশের মাদক কারবারীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে। শুধু মাদকই নয় মানব, অবৈধভাবে সোনা চোরাচালান ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তার দলে ১৮শ’ সশস্ত্র সদস্য রয়েছে।

/এলকে/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের