মেক্সিকোতে আবারও সাংবাদিক খুন, দেড় মাসে পঞ্চম হত্যা

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫২

মেক্সিকোতে সাংবাদিকদের ওপর হামলা ভয়াবহ আকার ধারণ করছে। বৃহস্পতিবার হেবার লোপেজ নামক এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বছরের শুরুতেই এ নিয়ে পাঁচজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হলেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সেলিনা কার্জ শহরে অফিসে মেক্সিকান সাংবাদিক হেবার লোপেজকে গুলি করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মেক্সিকোর সাংবাদিক সুরক্ষা কমিটির প্রতিনিধি জান আলবার্ট হুটসেন, ২০২২ সালের প্রথম ছয় সপ্তাহকে গত এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বলে বর্ণানা করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, গাড়িতে করে দুইজন লোক সাংবাদিক লোপেজের অফিসের সামনে নামেন। এর মধ্যে একজন ভেতরে ঢুকেই গুলি করে তাকে।

সাংবাদিক হেবার লোপেজ। ফাইল ছবি

সাংবাদিক লোপেজ হত্যাকাণ্ডে টুইট বার্তায় তিনি জানিয়েছেন, পাঁচজন সাংবাদিক খুন হয়েছেন। দুইজন হামলা থেকে বেঁচে গেছেন। আরও কয়েকজনকে হুমকি দেওয়া হয়েছে।

মেক্সিকোর ওক্সাকা শহরের অ্যাটর্নি জেনারেল বলেন, লোপেজ হত্যায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত এখনও চলমান।

মানবাধিকার গ্রুপ আর্টিকেল নাইনটিন জানিয়েছে তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। সংস্থাটির হিসেব অনুযায়ী ২০০০ থেকে ২০২১ সালের মধ্যে মেক্সিকোতে খুন হয়েছে ১৪৫ সাংবাদিক। এনিয়ে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী দেশ হিসেবে উঠে এসেছে মেক্সিকো।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে