মেক্সিকোয় সেদিন এত পাখি কীভাবে মারা গেলো?

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৬

আকাশে ডানা মেলে উড়ছিলো এক ঝাঁক হলদে মাথার পাখি। কিন্তু হঠাৎ কী যেনও হলো! কয়েকটি বাড়ির উপর আছড়ে পড়লো। এর মধ্যে কিছু আবার উড়ে গেলো। অনেক পাখি আশপাশে মৃত অবস্থায় পাওয়া গেছে। গত ৭ ফেব্রুয়ারি মেক্সিকোর চিহুহুয়ায় এমন ঘটনায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের ভেতর। কেন এত পাখি এভাবে মারা গেলো? এ নিয়ে অবশ্য কিছু উত্তর খোঁজার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক কার্লোস বোটেরোর মতে, এমন উদ্ভট ও উদ্বেগজনক ঘটনার কারণ হয়তো এখন অনেকেই অনুমান করতে পারছেন। পাখি কালো মেঘের ভেতর দিয়েও উড়ে যেতে পারে। কিন্তু এর প্রকৃত রহস্য উন্মেচনের জন্য, মৃত পাখির নমুনা পরীক্ষা করাটা জরুরি। আর এজন্য অপেক্ষাও করতে হবে।

সম্প্রতি সিসিটিভি ফুটেজে পাখিগুলোর এমন বিপর্যস্ত অবস্থা দেখে স্থানীয়দের ভেতর আতঙ্ক দেখা দিয়েছে। কার্লোস বোটেরো আরেকটি বিষয় ধারণা করছেন, সেটি হয়তো কোনও শিকারী পাখির ধাওয়ার কারণে এলোপাতাড়ি উড়তে থাকে এই পাখিগুলো। একপর্যায়ে বাড়ির ছাদে এসে ধাক্কা খায়।

তার সঙ্গে একমত যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোলোজি অ্যান্ড হাইড্রোলজির পক্ষীবিজ্ঞানী রিচার্ড ব্রাউটন। তিনি নিশ্চিত, পাখি কালো ঝাঁকগুলো তৈরি করে উড়তে থাকে। তীক্ষ্ম শিকারী পাখিকে বিভ্রান্ত করতেই এমনটা করে থাকে। যেনও শিকারী কোনও পাখিকে নির্দিষ্টভাবে টার্গেট করতে ব্যর্থ হয়। তবে ছত্রভঙ্গ করতে শিকারী পাখিও অনেক সময় কালো ঝাঁকের মধ্যেই আচমকা ঢুকে যায়। এতে ছোট পাখিগুলো আলাদা হয়ে যায়।

কিন্তু যাই ঘটুক না কেনও, পাখিদের এভাবে দেওয়াল অথবা মাটিতে আছড়ে পড়ার বিষয়টিকে একদমই বিরল বলছেন বিশেষজ্ঞরা।

সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেজলবায়ু পরিবর্তন কীভাবে ২০২৬ ফিফা বিশ্বকাপকে প্রভাবিত করবে
এল মেনচো নিহতমেক্সিকোয় সহিংসতায় আটকা পড়েছেন পর্যটকরা
মেক্সিকোতে এল মেনচো’র মৃত্যুর জের, সংঘর্ষে নিহত ২৬ নিরাপত্তাকর্মী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের