২ মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০২২, ০৯:০১আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৯:০১

কারাবন্দি অন্তত দুই মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা। বাইডেন প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল কারাকাস সফরের পর সদিচ্ছার অংশ হিসেবে এসব বন্দিকে মঙ্গলবার মুক্তি দেওয়া হয়। নিজস্ব সূত্রের বরাতে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মুক্তি পাওয়াদের মধ্যে একজন হলেন গুস্তাভো কার্ডেনাস। ২০১৭ সালে তাকেসহ ছয় সিটগো তেল নির্বাহীকে গ্রেফতার করে অভিযুক্ত করা হয়। তবে এই অভিযোগকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মুক্তি পাওয়া অপর ব্যক্তি একজন কিউবান-আমেরিকান নাগরিক। তাকে ভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়।

সপ্তাহান্তের ওই বৈঠকে কেবল ভেনেজুয়েলায় বন্দি মার্কিনিদের মুক্তির দিকে নজর দেওয়া হয়নি। তেল উৎপাদক দেশ ভেনেজুয়েলার ওপর আরোপ করা মার্কিন তেল নিষেধাজ্ঞা কমানোর সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

মুক্তি পাওয়া বন্দিরা কোথায় রয়েছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে মুক্তির পরপরই তাদের ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে।

ওয়াশিংটনের তরফ থেকে নয় বন্দির মুক্তি দাবি করা হয়। এরমধ্যে সিটগোর ছয় নির্বাহীসহ দুই সাবেক গ্রিন বেরেটস এবং সাবেক মার্কিন মেরিন সেনা রয়েছে।

তবে মাত্র দুই বন্দিকে মুক্তি দেওয়ায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মিত্র ভেনেজুয়েলার মধ্যে আলোচনার পথ উন্মুক্ত থাকছে বলে মনে করা হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী