পাকিস্তানের সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫, ১৩:১৫আপডেট : ১০ মে ২০২৫, ১৫:১০

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার (৯ মে) আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেন রুবিও। তিনি ভারত ও পাকিস্তান উভয়কেই উত্তেজনা কমাতে পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে। 

রুবিও ভবিষ্যতে সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তার প্রস্তাবও দিয়েছেন বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

পাকিস্তান জানিয়েছে, তারা শনিবার ভোরে ভারতের বিরুদ্ধে একটি সামরিক অভিযান শুরু করেছে। এ অভিযানে উত্তর ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্রসহ একাধিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের দাবি, ভারতের হামলার পাল্টা জবাব দিয়েছে তারা।

পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই চলছে বলে মনে করা হচ্ছে।

/এস/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি