অবশেষে সীমান্ত ক্রসিং খুলে দিলো ভেনিজুয়েলা ও কলম্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৬

দীর্ঘ সাত বছর পর ভেনিজুয়েলা ও কলম্বিয়ার মধ্যকার একটি বড় সীমান্ত ক্রসিংয়ে পণ্যবাহী পরিবহন চলাচল পুনরায় শুরু হয়েছে। দীর্ঘদিনের শীতল সম্পর্কের পর এই পদক্ষেপ দুই দেশের অর্থনীতিকে লাভবান করবে বলে প্রতীয়মান হচ্ছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

প্রতিবেদনে বলা হয়, নতুন এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্যের পথ উন্মুক্ত হবে।

এর আওতায় বিভিন্ন ধরনের ফল, কয়লা ও টয়লেট পেপারের মতো পণ্যসামগ্রী দুই দেশের মধ্যকার সীমান্ত ক্রসিং পারাপারের সুযোগ পাবে।

কলম্বিয়ার নতুন বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তার নির্বাচনি প্রচারণাতেও প্রতিবেশী দেশটির সঙ্গে সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার ওপর জোর দিয়েছিলেন। সোমবার তিনি পায়ে হেঁটে সাইমন বলিভার ব্রিজ অতিক্রম করেন। এ সময় সীমান্তের ভেনেজুয়েলা অংশে তার সঙ্গে ছিলেন উভয় দেশে নিযুক্ত পরস্পরের রাষ্ট্রদূত, ভেনেজুয়েলার পরিবহনমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা।

গুস্তাভো পেট্রো বলেন, তিনি চান সীমান্তের উভয় পাশের মানুষ যেন উপকৃত হতে পারে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী