বাইডেনের সঙ্গে আলোচনা লুলার

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৩, ১৫:২৮ আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৫:২৮

ব্রাজিলে বিভিন্ন সরকারি স্থাপনায় বিক্ষোভকারীদের তাণ্ডবের ঘটনায় ক্ষুব্ধ দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এ ঘটনায় সোমবার ফোনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

লুইজ ইনাসিও লুলা দা সিলভার দফতরের তরফে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২০২২ সালের অক্টোবরে তৎকালীন প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে পরাজিত করে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন বামপন্থি রাজনীতিক লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তবে নির্বাচনের এমন ফল মেনে নিতে পারেনি পরাজিত প্রার্থীর সমর্থকরা। গত ৮ জানুয়ারি একযোগে ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেস, পার্লামেন্ট ও এবং সুপ্রিম কোর্টে হামলা চালায় তারা।

এ ঘটনার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, বিক্ষোভকারীরা যা করেছে গণতন্ত্রে এমন কর্মকাণ্ডের কোনও স্থান নেই। আঙ্কারা ব্রাজিলের বৈধ প্রেসিডেন্টের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানায়। দেশটির জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি তুরস্ক শ্রদ্ধাশীল।

রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যা ঘটেছে সেটি নিন্দাজনক। প্রেসিডেন্ট লুলার প্রতি মস্কোর পূর্ণ সমর্থন রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সাফল্যটা মূল্য পায়নি, অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট
বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলির বিষয়ে কোনও মন্তব্য নেই ভারতের
সর্বশেষ খবর
ইনস্টাগ্রাম স্টোরি সম্পাদনায় নতুন সুবিধা, থাকছে সময়সীমা
ইনস্টাগ্রাম স্টোরি সম্পাদনায় নতুন সুবিধা, থাকছে সময়সীমা
বাংলাদেশের জন্ম-ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত: প্রধানমন্ত্রী
বাংলাদেশের জন্ম-ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত: প্রধানমন্ত্রী
নতুন করে আবারও ঐক্যবদ্ধ হতে হবে: জোনায়েদ সাকি
নতুন করে আবারও ঐক্যবদ্ধ হতে হবে: জোনায়েদ সাকি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা, বললেন ‘ক্ষমা চাই’
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা, বললেন ‘ক্ষমা চাই’
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ