পেরুতে বাস খাদে পড়ে নিহত অন্তত ২৪

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৩, ০৯:১৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০৯:২৩

পেরুতে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে উত্তরাঞ্চলীয় এল আল্টো জেলায় যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।

পেরুর রাজধানী লিমা থেকে ছেড়ে যাওয়া বাসটি ইকুয়েডর সীমান্তের তুম্বস শহরের দিকে যাচ্ছিল।

দক্ষিণ আমেরিকার দেশটির পরিবহন তত্ত্বাবধায়ক সংস্থার (সুট্রান) তরফে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এতে কোনও প্রাণহানি বা আহতের তথ্য উল্লেখ করা হয়নি।

বাসটির দুর্ঘটনা বীমা রয়েছে বলে জানা গেছে। শনিবারের ঘটনার সময় এতে ৬০ জন আরোহী ছিলেন। তবে পরিবহন সংস্থাটির দাবি, গাড়িটিতে নিরাপত্তা পরিদর্শন করা হয়েছিল।

বিপজ্জনক রাস্তায় যথাযথ প্রশিক্ষণ ছাড়া যানবাহন চালানোর ফলে পেরুতে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। ২০২১ সালে দেশটিতে আন্দিজ পর্বতের একটি হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়।

/এমপি/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম