এবার কানাডার আকাশে শনাক্ত রহস্যজনক বস্তু ভূপাতিত: ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৪

যুক্তরাষ্ট্রের আকাশে একটি বস্তু ধ্বংস করার একদিন যেতে না যেতেই এবার কানাডার আকাশ সীমানায় শনাক্ত হয়েছে আরেকটি। এ বিষয়ে শনিবার (১১ ফেব্রুয়ারি) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, বস্তুটি কানাডার আকাশ সীমানা লঙ্ঘন করে। গুলি করে ধ্বংস করা হয়েছে।

রহস্যজনক বস্তুটি ধ্বংস করতে যুদ্ধ বিমান পাঠায় কানাডা ও যুক্তরাষ্ট্র। দুই দেশের যৌথ প্রচেষ্টায় এটিকে খুঁজে বের করা হয়। পরবর্তীতে মার্কিন যুদ্ধ বিমান এফ-২২ বস্তুটি ধ্বংস করে। উত্তর আমেরিকার আকাশে এ নিয়ে তৃতীয় কোনও বস্তু ধ্বংস করা হয়েছে। তবে এটি কোথা থেকে এসেছে তা এখনও জানা যায়নি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের একটি গোয়েন্দা বেলুন গুলি করে ভূপাতিতের দাবি করে মার্কিন সামরিক বাহিনী। শুক্রবারও আলাস্কা অঙ্গরাজ্যের অনেক উঁচুতে উড়তে থাকা একটি ছোট গাড়ির আকৃতির বস্তুকে ধ্বংস করা হয়। এর মধ্যে আবারও এ ঘটনা ঘটেছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শনিবার টুইটারে জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করে রহস্যজনক বস্তুটি ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। কানাডিয়ান বাহিনী এখন বস্তুটির ধ্বংসাবশেষ উদ্ধার করে বিশ্লেষণ করবে।

এদিকে কানাডার প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, কানাডার আকাশে শনাক্ত হওয়া সর্বশেষ বস্তুটি ভূমি থেকে ৪০ হাজার ফুট উচুতে ছিল। সেখান থেকে গুলি করে ধ্বংস করা হয়েছে। এটি বেসামরিক বিমান চলাচল এবং জনগণের জন্য হুমকি ছিল।

/এলকে/
সম্পর্কিত
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
প্রশান্ত মহাসাগরে স্বর্ণ-রুপার বিশাল মজুতের সন্ধান পেলো চীন
লোহিত সাগরের আরও দুই দ্বীপ দখলে নিলো হুথিরা
সর্বশেষ খবর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়