গুপ্তচরবৃত্তির জন্য চীনের বেলুন প্রোগ্রাম: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৪

চীন অনেক বছর ধরেই যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ওপর গুপ্তচরবৃত্তির জন্য বেলুন প্রোগ্রাম পরিচালনা করছে বলে অভিযোগ করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের আকাশসীমায় সাত দিনে চারটি ‘অজ্ঞাত বস্তু’ গুলি করে ভূপাতিত করার বিষয়ে মন্তব্য করার সময় এ অভিযোগ তোলেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি।     

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘চীনা নজরদারি কর্মসূচিটি অন্তত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় থেকে চালু হয়। তবে তিনি বিষয়টাকে গুরুত্ব দেননি, গাফিলতি করেছেন। তারা এটি শনাক্ত করতে পারেনি।’

কিরবি আরও বলেন, ‘আমরা এটি শনাক্ত করেছি এবং ট্র্যাক করেছি। আমরা জানি যে এই পিপলস রিপাবলিক অফ চায়না নজরদারি বেলুনগুলো আমাদের কিছু নিকটতম মিত্র এবং অংশীদারসহ বিশ্বের একাধিক দেশের ওপর নজরদারি চালাচ্ছে।’

 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। ছবি: সংগৃহীত     

 

এদিকে যুক্তরাষ্ট্রের বেলুন ২০২২ সালের জানুয়ারি থেকে ১০ বারের বেশি চীনের আকাশসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে দেশটির সরকার। সংবাদ সম্মেলনে সোমবার এ কথা জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার উপকূলে উড়তে থাকা একটি বেলুন গত ৪ ফেব্রুয়ারি গুলি করে ভূপাতিত করা হয়। পেন্টাগন বলছে, এটি চীনের গোয়েন্দা বেলুন ছিল। তবে চীন সরকার তা অস্বীকার করে জানায়, বেলুনটি আবহাওয়া সংক্রান্ত গবেষণার কাজে নিয়োজিত ছিল। পথ হারিয়ে সেটি যুক্তরাষ্ট্রের আকাশে ঢুকে পড়ে।

এর পর থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডায় এ ধরনের আরও কয়েকটি বস্তু গুলি করে ভূপাতিত করা হয়।  যদিও বেইজিং কেবল প্রথমটিকে নিজেদের বলে স্বীকার করেছে। 

সবশেষ সোমবার যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে উড়তে থাকা অষ্টাভুজাকৃতির একটি বস্তু গুলি করে ধ্বংসের দাবি করে মার্কিন সামরিক বাহিনী। এর পরপর সংবাদ সম্মেলন করে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলে বেইজিং। সূত্র: দ্য গার্ডিয়ান 

/এসপি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান