দক্ষিণ আমেরিকা উপকূলে কোকেনের বড় চালান জব্দ  

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৩, ১৬:১২আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৬:১৪

যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযানে জব্দ হয়েছে ২ দশমিক ৪ টন কোকেন। এ ঘটনায় গ্রেফতার হয়েছে ১২ জন। দক্ষিণ আমেরিকার উপকূলে একটি অস্ট্রেলিয়াগামী জাহাজ থেকে জব্দ হয় এই মাদক। এর মাধ্যমে আন্তর্জাতিক মাদক চক্রের বড় একটি দলকে মূল থেকে উৎখাত করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।  

বলা হচ্ছে, জব্দ কোকেন মেক্সিকান কোনো ড্রাগ কার্টেলের। এগুলোর বাজারমূল্য প্রায় ৬৭৭ মিলিয়ন ডলার। এ ঘটনায় ১২ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ১২ জনের মধ্যে ৩৯ বছর বয়সী এক মার্কিন নাগরিক আছেন।

মাদক চোরাচালন বন্ধে গত নভেম্বর থেকে অভিযান চালাচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্য পুলিশ। তবে শনিবার প্রথমবারের মতো মাদক জব্দের বিষয়ে বিবৃতিতে দেয় তারা। জানায়, মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) জাহাজটিকে আটকায়।

পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চের ‘অপারেশন বিচ’-এর সাফল্যকে স্বাগত জানিয়ে বিবৃতিতে বলেন, ‘অপারেশনটি আন্তর্জাতিক মাদক পাচারকারীদের কাছে একটি বার্তা দিয়েছে। তা হলো- মাদক কারবারিদের কোনো জায়গা নেই আমাদের এখানে।’ সূত্র: রয়টার্স

/এসপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে