আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করবে মেটা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৩, ২১:৪৭আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২১:৪৭

ফেসবুক, ইস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান মেটা ঘোষণা দিয়েছে আরও দশ হাজার কর্মী ছাঁটাই করা হবে। গত বছর নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের পর কোম্পানিটির এটি দ্বিতীয় দফা গণছাঁটাই। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, এই ছাঁটাই হবে কঠিন। দশ হাজার কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কোম্পানিটির ৫ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ বন্ধ থাকবে।

কর্মীদের পাঠানো একটি মেমোতে জাকারবার্গ বলেছেন, ২০২২ সালে কোম্পানির আয় কমে যাওয়ার ঘটনা ছিল একটি সতর্ক সংকেত।

২০২২ সালের ডিসেম্বরে আগের বছরের তুলনায় আয় ৪ শতাংশ কমে যাওয়ার কথা ঘোষণা করেছিল মেটা। যদিও বছরজুড়ে কোম্পানিটি ২৩ বিলিয়ন ডলারের বেশি মুনাফা করেছিল।

যুক্তরাষ্ট্রে সুদের চড়া হার, বৈশ্বিক রাজনৈতিক অস্থিতিশীলতা ও ক্রমবর্ধমান নজরদারির মতো ঘটনাগুলো মেটাকে প্রভাবিত করছে বলে উল্লেখ করেছেন জাকারবার্গ।

গুগল ও অ্যামাজনের মতো কোম্পানিগুলো ছাঁটাই এবং প্রতিযোগিতায় টিকে থাকার মধ্যে ভারসাম্য বজায় রাখতে গিয়ে যখন হিমশিম খাচ্ছেন তখন মেটা নতুন এই ছাঁটাইয়ের ঘোষণা দিল।

জাকারবার্গ বলেছেন, শুরুতে রিক্রুটমেন্ট টিমকে জানানো হবে ছাঁটাইয়ের কারণে তাদের ওপর প্রভাব পড়বে কিনা। ২০২৩ সালের এপ্রিলের শেষ দিকে এই ছাঁটাই শুরু হবে। অল্প কিছু ক্ষেত্রে এই পরিবর্তন সম্পন্ন হতে এই বছরের শেষ পর্যন্ত সময় লাগতে পারে।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম