যুক্তরাষ্ট্রের আরেক রাজ্যে নিষিদ্ধ হচ্ছে গর্ভপাতের ট্যাবলেট

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৩, ১৬:৩৯আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৬:৪০

গর্ভপাতের ট্যাবলেট নিষিদ্ধ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং রাজ্যে। গভর্নর মার্ক গর্ডন শুক্রবার এ সংক্রান্ত একটি বিলে সই করেছেন। পাশাপাশি গভর্নরের সই ছাড়া গর্ভপাতকে সীমিত করার জন্য একটি পৃথক ব্যবস্থারও অনুমতি দিয়েছেন তিনি।

টেক্সাসের এক ফেডারেল বিচারক চলতি সপ্তাহে দশক পুরনো যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় গর্ভপাতের ওষুধ মিফেপ্রিস্টোনের অনুমোদন বাতিল করার প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তুলেন। এর পরপর এ সিদ্ধান্ত নেন ওয়াইওমিং রাজ্যের গভর্নর মার্ক গর্ডন।

ট্যাবলেটটি যুক্তরাষ্ট্রের ১৩ রাজ্যে ইতোমধ্যে নিষিদ্ধ হয়েছে। ১৫ রাজ্যে এই ট্যাবলেটের ব্যবহার সীমিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে ওষুধের মাধ্যমে গর্ভপাত অতি প্রচলিত একটি পদ্ধতি। মিফেপ্রিস্টোনের সঙ্গে অন্য  ট্যাবলেটের সংমিশ্রণ ঘটিয়ে গর্ভপাত দেশটিতে সবচেয়ে সাধারণ ঘটনা। 

গর্ভপাতের ট্যাবলেটের ওপর নিষেধাজ্ঞা ওয়াইওমিং রাজ্যে জুলাই মাস থেকে কার্যকর হবে। তবে আইনি জটিলতায় পড়লে তা আরও দেরিতে কার্যকর হতে পারে। কারণ গর্ভপাতকে আইনে পরিণত করে গভর্নর যে অনুমতি দিয়েছেন, তা বাস্তবায়নের তারিখ বিলে নির্দিষ্ট করা নেই। সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক
কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
সর্বশেষ খবর
রাত ১০টার পর কী করেন প্রভা, জানালেন নিজেই
রাত ১০টার পর কী করেন প্রভা, জানালেন নিজেই
যে কাজে বয়স বাড়লেও মস্তিষ্ক থাকবে সক্রিয়
যে কাজে বয়স বাড়লেও মস্তিষ্ক থাকবে সক্রিয়
রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না
রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না
গাজীপুরে বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাসায় চুরি
গাজীপুরে বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাসায় চুরি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা