যুক্তরাষ্ট্রে বিরতির পর মধ্য আমেরিকার পথে সাই

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৩, ১৪:০৫আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৪:০৫

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছে যাত্রা বিরতি নিয়ে মধ্য আমেরিকার উদ্দেশে রওনা হলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। বুধবার (২৯ মার্চ) নিউইয়র্কে পৌঁছানোর পরে সাই’কে স্বাগত জানাতে তার হোটেলের সামনে সমর্থক ও বিক্ষোভকারীদের উপচে পড়া ভিড় দেখা যায়। বৃহস্পতিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিউ ইয়র্ক ছাড়ার আগে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে দেখা হয়নি সাই’য়ের। ফেরার পথে দুজনের বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 এ ধরনের কোনও বৈঠকের ঘোর বিরোধী চীন। তবে যুক্তরাষ্ট্রে ফেরার আগে মধ্য আমেরিকার অন্যান্য মিত্র দেশের পাশাপাশি গুয়েতেমালা ও বেলিজ সফর করবেন সাই।

ম্যাকার্থির সঙ্গে সাই’য়ের সাক্ষাৎ হলে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। এর জবাবে তাইওয়ানের প্রেসিডেন্টদের এ ধরনের সফরকে নিয়মিত বলে দাবি করছে ওয়াশিংটন।

১৯৯৪ সালের পর থেকে ২৯ তম বারের মতো তাইওয়ানের কোনও প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফর করছেন। তাইওয়ানের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে এটি সাই’য়ের সপ্তম সফর। তবে আগের সফরগুলো সরকারি বা রাষ্ট্রীয় সফর ছিল না। প্রতিনিধি পরিষদের সঙ্গে সাক্ষাৎ করলে তার এই সফর আনুষ্ঠানিক বলে গণ্য হবে।

মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘এটি একটি নিয়মিত ঘটনা। তাইওয়ানের অন্যান্য প্রেসিডেন্টরাও যুক্তরাষ্ট্র সফরে এসেছে। এখানে অস্বাভাবিক কিছু নেই।’ 

চীনের তাইওয়ান অ্যাফেয়ার্স কার্যালয়ের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেন, সাইয়ের এই সফরকে সমর্থনের মাধ্যমে চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার অবমূল্যায়ন করেছে ওয়াশিংটন। তিনি বলেন, ‘তাইওয়ান প্রশ্নে আগুনের সঙ্গে না খেলার অনুরোধ জানাচ্ছি যুক্তরাষ্ট্রকে।’

১০ দিনের এই সফর শেষে আগামী ৭ এপ্রিল তাইপে ফিরবেন তাইওয়ানের প্রেসিডেন্ট।

/এটি/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে