টাইটান বিস্ফোরিত হওয়ার পরপরই শব্দ শনাক্ত করেছিল মার্কিন নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৩, ১৩:৩৩আপডেট : ২৪ জুন ২০২৩, ০১:১৮

মূল জাহাজের সঙ্গে টাইটানের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সমুদ্রের তলদেশে ‘বিস্ফোরণের মতো শাব্দিক অসঙ্গতি’ শনাক্ত করেছিল বলে দাবি মার্কিন নোবাহিনীর। শুক্রবার (২৩ জুন) এক প্রতিবেদনে বিবিসি এ খবর জানিয়েছে।

তবে সেটি নির্দিষ্টভাবে টাইটান বিস্ফোরণের শব্দ কিনা নিশ্চিত হতে না পেরে উদ্ধার অভিযানে থাকা কোস্টগার্ডকে জানায় নৌবাহিনী। সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে সিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। তবে আরও আগে জনগণকে এই তথ্য না জানানোর কোনও কারণ জানাননি তিনি।   

মার্কিন নৌবাহিনীর সাবেক চিকিৎসক ডেল মোল ধারণা করছেন, বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে মারা গেছেন ডুবোযানটিতে থাকা ৫ ক্রু।

মার্কিন নৌবাহিনীর ‘সোনার সিস্টেমের’ মাধ্যমে এই শব্দ শনাক্ত করা হয়েছিল বলে ধারণা করা হয়। আটলান্টিক মহাসাগরের গভীরে সোভিয়েত সাবমেরিনের চলাচল শনাক্তের জন্য ১৯৫০-এর দশকে সাউন্ড সার্ভিলেন্স সিস্টেমটি তৈরি করা হয়েছিল।

তবে শনাক্তকৃত এই শব্দটি যে টাইটান বিস্ফোরণের, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড।

আটলান্টিক মহাসাগরের গভীরে ঐতিহাসিক টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে রবিবার (১৮ জুন) পাঁচ পর্যটকসহ হারিয়ে যায় সাবমেরিন ‘টাইটান’। যাত্রা শুরুর একঘণ্টা ৪৫ মিনিট পরই পানির উপরে থাকা মূল জাহাজের সঙ্গে ডুবোযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সূত্র: বিবিসি

/এটি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের