আগুনে পোড়া ফেরারি গাড়ির দাম ২০ লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৩, ০৭:৪৮আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৭:৪৮

একটি ফেরারি রেসিং কার আগুনে পুড়েছিল। সেই পোড়া গাড়ি যুক্তরাষ্ট্রে নিলামে বিক্রি হয়েছে। ১৯৫৪ সালে তৈরি পোড়া ফেরারির গাড়িটির দাম নিলামে বিক্রি হয়েছে ২০ লাখ মার্কিন ডলারে।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

১৯৬০-এর দশকে একটি রেসের সময় আগুন ধরেছিল এই গাড়িতে। তারপর কয়েক দশক এটি স্পর্শ করা হয়নি। ফেরারির প্রথম রেসিং ড্রাইভার ফ্রাঙ্কো কর্টেস এটি চালিয়েছিলেন।

১৯৫৪ গাড়িটির মডেল ছিল ৫০০ মন্ডিয়াল স্পাইডার সিরিজ ১। পিনিন ফারিনা এই গাড়ির ডিজাইন করেছিলেন। এই ডিজাইনের গাড়ি মাত্র ১৩টি তৈরি করা হয়েছিল। গাড়িটি একাধিকবার বিধ্বস্ত ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ষাটের দশকে রেসে অংশ নেওয়ার সময় গাড়িটি। ছবি: সোথবি'স

১৯৭৮ সালে এক মার্কিন সংগ্রাহক এই গাড়িটি কিনেছিলেন। ক্ষতিগ্রস্ত অবস্থায় গাড়িটি সংরক্ষণ করেছিলেন। পরে ১৯ টি ফেরারি গাড়ির সঙ্গে এটি ২০০৪ সালে খুঁজে পাওয়া যায়।

নিলামকারী আরএম সোথবি'স বলেছে, গাড়িটিকে তার গৌরবময় দিনের অবস্থায় ফিরিয়ে আনতে মেরামত করা প্রয়োজন।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?