জাপানে হারানো পুতুল টেক্সাসে শিশুকে ফিরিয়ে দিলেন পাইলট

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২৩, ০৬:৫৯আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৬:৫৯

৯ বছর বয়সী ভ্যালেন্টিনা তার বাবা-মার সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতে যাচ্ছিল। যাওয়ার পথে যাত্রা বিরতি ছিল জাপানের টোকিও বিমানবন্দরে। ভ্রমণ শেষে বাড়ি এসে দেখে তার প্রিয় পুতুলটি নেই, হারিয়ে গেছে। ভ্যালেন্টিনার মন খারাপ হয়ে যায়। বাবা-মা তার অবস্থা দেখে খুব কষ্ট পান। তাই পুতুলটিকে ফিরে পেতে ফেসবুকে একটি পোস্ট দেন তারা। সেই পোস্ট দেখে একজন পাইলট পুতুলটিকে ফিরিয়ে দেন।

শিশুটির বাবা-মা রুডি ও লেন্টিনা ডমিনগুয়েজ গুড মর্নিং আমেরিকাকে বলেন, আমরা ব্যাগ চেক করে দেখেছি সেখানে খুঁজে পাইনি। ভ্যালেন্টিনা পুতুলটিকে হারিয়ে ফেলেছে। পুতুলটির নাম ছিল বিট্রিস। শেষবার টোকিওতে বিমানের ভেতর দেখেছিলাম। তারপর এয়ারলাইনকে ফোন ও মেইল করেছি।

তারা আরও বলেন, বিট্রিস তার প্রিয় খেলনা। এই পুতুল নিয়ে সে খেলে আনন্দ করে। এটি তার প্রিয় বন্ধু। হোটেলে আসার পর তার কষ্টে আমার মন খুব খারাপ হয়ে যায়।

শিশুটির বাবা-মা ফেসবুকে হারিয়ে যাওয়া পুতুলের পোস্ট করার পর  তা ডালাস-ফোর্ট ওয়ার্থ আমেরিকান এয়ারলাইন্সের পাইলট জেমস ড্যানেনের নজরে আসে।

ড্যানেন পুতুলটিকে খুঁজতে টোকিওর হানেদা বিমানবন্দরে চলে যান। সেখানে তুর্কি এয়ারলাইন্সে হারিয়ে যাওয়া পুতুলটিকে খুঁজে পান। তিনি পুতুলটিকে ফিরিয়ে নিয়ে আসেন। আসার সময় বিভিন্ন বিমানবন্দরে ভ্যালেন্টিনার জন্য ছবি তোলেন।

ড্যানেন এই সপ্তাহে পুতুলটিকে সেই শিশুর হাতে ফিরিয়ে দেন। ভ্যালেন্টিনা বলে, আমি খুব খুশি হয়েছি। আমি ভেবেছিলাম বিট্রিস আমার কাছ থেকে হারিয়ে যাবে। আমি খুব খুশি যে তাকে আবার দেখতে পাচ্ছি

ড্যানেন ডব্লিউএফএএ টিভিকে বলেন, তাদের মিলনে আমি খুব আনন্দিত। আমি সত্যিই আনন্দিত যে আমি কারও জন্য ভালো কিছু করতে পেরেছি।

সূত্র: ইউপিআই

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?