জর্জিয়ার নির্বাচনে জালিয়াতির মামলায় নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৩, ২৩:১৫আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ২৩:১৫

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ফল পাল্টে দিতে জালিয়াতির অভিযোগে নিজেকে নির্দোষ দাবি  করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার  (৩১ আগস্ট) আদালতে দায়ের করা এক নথিতে তার এই অবস্থান জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে,  ট্রাম্পের নিজেকে নির্দোষ  দাবি করার অর্থ হলো এই অভিযোগের মুখোমুখি হতে আগামী সপ্তাহে আটলান্টার ফুলটন কাউন্টিতে সশরীরে তাকে হাজির হতে হবে না।

ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস ট্রাম্পের বিরুদ্ধে ১৩টি অপরাধের  অভিযোগ এনেছেন। এগুলোর মধ্যে ২০২০ সালের নির্বাচনের পরাজয় এড়াতে কর্মকর্তাদের চাপ প্রয়োগ এবং ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়ের কংগ্রেসে অনুমোদনকে ক্ষুণ্ন করতে ভুয়া ভোটারদের হাজির করার অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত তিনি চারটি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার ফুলটন কাউন্টি কোর্টে দায়ের করা নথিতে ট্রাম্প বলেছেন, নিচের আমার স্বাক্ষর দ্বারা প্রমাত হিসেবে, আমি আনুষ্ঠানিক অভিযোগ শোনার প্রক্রিয়া ত্যাগ করছি এবং এই মামলায় দোষী নই বলে আমি আবেদন করছি।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী