ইরানের ১০ লাখ ব্যারেল তেল জব্দ করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৯

ইরানের ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল জব্দ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন বিচার বিভাগের প্রকাশিত আদালতের নথি ও একটি বিবৃতিতে  এই তেল  জব্দের কথা জানা গেছে। জাহাজটি তেল নিয়ে  চীনে যাচ্ছিলো বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

বিচার বিভাগের তথ্য অনুযায়ী, এই প্রথম কোনও কোম্পানি ইরানের তেলের ওপর জারি করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের মতো অপরাধ করেছে। অবৈধ তেল  বিক্রি ও পরিবহনে সহযোগিতা করে  নিষেধাজ্ঞা লঙ্ঘন  করেছে কোম্পানিটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষিত ইরানের অভিজাত বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আরআরজিসি) ৯ লাখ ৮০ হাজার ব্যারেলেরও বেশি তেল পরিবহণ করেছে।

বিচার বিভাগ দাবি করেছে, ইরানের আইআরসিজি ও আইআরসিজি-কুদস ফোর্সের সঙ্গে জড়িত একাধিক সংস্থা তেলের উত্স গোপন করে বেআইনিভাবে চীনের নিকট বিক্রি করার পরিকল্পনায় জড়িত ছিল।

আদালতে দায়ের করা অভিযোগ অনুসারে, এই তেল বিক্রির টাকা দিয়ে আইআরসিজি নাশকতামূলক  কর্মকাণ্ড পরিচালনা করে। যার মধ্যে গণবিধ্বংসী অস্ত্র সরবরাহ  ও সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়ন রয়েছে।

বিচার বিভাগের দাবি অনুসারে, এপ্রিল মাসে তেল বহনকারী জাহাজ পরিচালনাকারী সংস্থা এম্পায়ার নেভিগেশনকে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। আইআরসিজিকে প্রায় ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া তিন বছরের কারাদণ্ডের শাস্তিও দেওয়া হয়েছে।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ