নিখোঁজ এফ-৩৫ যুদ্ধবিমান: জনগণের সহযোগিতা চাইলো মার্কিন সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০০

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিখোঁজ হওয়া একটি এফ-৩৫ যুদ্ধবিমানের খোঁজ পেতে জনগণের সহযোগিতা চেয়েছে। পাইলট যুদ্ধবিমান থেকে নিজেকে মুক্ত করার পর এটি নিখোঁজ রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, রবিবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনার আকাশে যুদ্ধবিমান নিয়ে উড়ছিলেন পাইলট। নাম প্রকাশ না করা পাইলট প্যারাশুট নিয়ে নিরাপদে অবতরণ করেছেন। তিনি হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

কী ঘটেছে তা স্পষ্ট নয়। তবে কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিমানটি কোনও দুর্ঘটনায় পড়ে থাকতে পারে। তারা বলছেন,  চার্লসটন  শহরের উত্তর দুটি হ্রদের আশেপাশে অনুসন্ধানে গুরুত্ব দেওয়া হচ্ছে। যুদ্ধবিমানটির সর্বশেষ  অবস্থানকে মাথায় নিয়ে অনুসন্ধান অভিযান পরিচালনা করা হচ্ছে।

জয়েন্ট বেজ চার্লসটন  টুইটারে  সহযোগিতা চেয়ে লিখেছে, জরুরি টিম এখনও এফ-৩৫ এর অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে। জনগণকে সেনাবাহিনী ও বেসামরিক কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হলো।

কোনও তথ্য জানা থাকলে অপারেশন সেন্টারের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এফ-৩৫ যুদ্ধবিমান নির্মাণ করেছে লকহিড মার্টিন কোম্পানি। একেকটি উড়োজাহাজের মূল্য প্রায় ৮০ মিলিয়ন  ডলার। এটি বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের