নিজ্জার হত্যায় ভারতকে কানাডার দায়ী করা নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৩ আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৩

খালিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারত সরকার জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এই অভিযোগ করার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন ই-মেইল করা এক বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র গভীর উদ্বিগ্ন।

ওয়াটসন আরও বলেন, কানাডার উচিত সঠিক তদন্ত করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা।

ট্রুডো অভিযোগ করেছেন, নিজ্জার হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত থাকতে পারে। এই অভিযোগের ঘণ্টাখানেক পর ভারত বলেছে, এই অভিযোগ সম্পূর্ণ ‘অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত’।

ট্রুডোর অভিযোগের পর কানাডা একজন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে। এর জবাবে ভারতও কানাডার একজন সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করেছে।

কানাডায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্সের’ (কেটিএফ) প্রধান হারদীপ সিং নিজ্জারকে গত (১৮ জুন) গুলি করে হত্যা করা হয়। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পাঞ্জাবি অধ্যুষিত শিখদের ধর্মীয় উপাসনালয়ের পার্কিংয়ে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। দীর্ঘদিন হারদীপ সিংকে খুঁজছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। তার মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করেছিল ভারত সরকার।

 

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
নির্বাচনে ঝুলন্ত ফল: ‘অন্তর্বর্তী প্রধানমন্ত্রী’ থাকছেন নেতানিয়াহুই
যুক্তরাষ্ট্রে পালিয়ে বলসোনারোর দাবি ‘আমিই ব্রাজিলের বৈধ নেতা’
‘ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্র ছিল না’, ট্রাম্পের যুক্তি নাকচ ওবামার
সর্বশেষ খবর
বাজারে সবজির ঘাটতি নেই, তবুও কমছে না দাম
বাজারে সবজির ঘাটতি নেই, তবুও কমছে না দাম
নির্বাচনে ঝুলন্ত ফল: ‘অন্তর্বর্তী প্রধানমন্ত্রী’ থাকছেন নেতানিয়াহুই
নির্বাচনে ঝুলন্ত ফল: ‘অন্তর্বর্তী প্রধানমন্ত্রী’ থাকছেন নেতানিয়াহুই
বাসায় অভিযান চালিয়ে পৌরসভার সাবেক মেয়রকে গ্রেফতার
বাসায় অভিযান চালিয়ে পৌরসভার সাবেক মেয়রকে গ্রেফতার
২০ বছরের পুরোনো নকিয়া ফোনে এবার ব্যবহার করা যাবে এআই
২০ বছরের পুরোনো নকিয়া ফোনে এবার ব্যবহার করা যাবে এআই
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা