ব্যবসায় প্রতারণার জন্য দায়ী ট্রাম্প: বিচারক 

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪০

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক বিচারক বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার তার সম্পদের শত শত মিলিয়ন ডলারের ভুলভাবে উপস্থাপন করে প্রতারণা করেছেন। মঙ্গলবার নিউ ইয়র্কের একটি আদালতের  বিচারক আর্থার এনগোরন এই রুল জারি করেছেন।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ট্রাম্প ও তার পারিবারিক ব্যবসায়ের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার অংশ হিসেবে এই রুল জারি করেছেন বিচারক। তিনি বলেছেন, বছরের পর বছর ধরে সাবেক প্রেসিডেন্ট ব্যাংক ও বীমা কোম্পানির সঙ্গে  প্রতারণা করেছেন।

এই রুলের ফলে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ট্রাম্পের ব্যবসা পরিচালনা কঠিন হতে পারে। সাবেক প্রেসিডেন্ট ও অপর আসামিরা দাবি করেছেন তারা কোনও প্রতারণা করেননি।

ট্রাম্প  ও তার দুই প্রাপ্তবয়স্ক ছেলে এবং ট্রাম্প সংস্থার বিরুদ্ধে তাদের ব্যবসার প্রয়োজনে তাদের সম্পত্তির মূল্য ২ বিলিয়ন বাড়িয়ে দেখানোর অভিযোগ এনেছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।

তিনি দাবি করেছেন, বিবাদীরা ঋণ ও বীমা চুক্তিতে আরও সুবিধা পেতে এবং কম কর প্রদানের জন্য মিথ্যা নথি ও আর্থিক বিবরণী দাখিল করেছেন।

ট্রাম্পকে  দায়ী ঘোষণার পাশাপাশি বিচারক এনগোরন কিছু সনদ বাতিল করার নির্দেশ দিয়েছেন।  এসব সনদ করে ট্রাম্পের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান নিউ ইয়র্কে তাদের কার্যক্রম পরিচালনা করছিল। এর  মধ্যে অন্যতম দ্য ট্রাম্প অরগানাইজেশন।  

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম