মিয়ানমারের ওপর আবারও মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:১০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:১০

মিয়ানমারে ওপর আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৩১ জানুয়ারি) সামরিক অভ্যুত্থানের তিন বছর পূর্তি উপলক্ষে দেশটির দুই প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শ্বে বায়াইন ফিউ গ্রুপ অব কোম্পানির মালিক থেইন উইন জাও, তার স্ত্রী ও দুই সন্তানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

এই কোম্পানি ও তার মালিকের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বলেছে, সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য জ্বালানি আমদানি ও বিতরণ করে কোম্পানিটি। তাছাড়া মিলিটারি গ্রুপ মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস লিমিটেডের সঙ্গে লাভ ভাগাভাগি করে। ২০২১ সালেও এই কোম্পানিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

সামরিক বাহিনীর জন্য দেশীয় অস্ত্র উৎপাদনের জেরে এমইএইচএল-মালিকানাধীন শিপিং কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন।

মিয়ানমারের জান্তা সরকারের ওপর চাপ বাড়াতে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ২০২১ সালে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে সংকট চলছে।

/এসএইচএম/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব