হত্যাচেষ্টার পর ঐক্যবদ্ধ থাকার আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২৪, ২০:৫১আপডেট : ১৪ জুলাই ২০২৪, ২০:৫১

পেনসিলভানিয়ায় হামলার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। কানে গুলিবিদ্ধ হওয়ার পর রবিবার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশিত দ্বিতীয় বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহে উইসকনসিনে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে (আরএনসি) বক্তব্য রাখার অপেক্ষায় আছেন তিনি।

ট্রাম্প লিখেছেন, গতকাল সবার শুভকামনা ও প্রার্থনার জন্য ধন্যবাদ। কারণ একমাত্র ঈশ্বরই এই অকল্পনীয় ঘটনাটি ঘটতে বাধা দিয়েছেন। আমরা ভয় পাবো না, বরং আমাদের বিশ্বাসে দৃঢ় থাকবো। আমাদের ভালোবাসা অন্য ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি। আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

ট্রাম্প আরও লিখেছেন, এই মুহূর্তে, আমাদের ঐক্যবদ্ধ থাকা এবং আমেরিকান হিসেবে আমাদের প্রকৃত চরিত্র প্রদর্শন করা, দৃঢ় ও সংকল্পবদ্ধ থাকা এবং খারাপকে জয়ী হতে না আরও বেশি গুরুত্বপূর্ণ।

সাবেক প্রেসিডেন্ট লিখেছেন, আমি সত্যিই আমাদের দেশকে ভালোবাসি এবং তোমাদের সবাইকে ভালোবাসি। এই সপ্তাহে উইসকনসিন থেকে আমাদের মহান জাতির সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছি।

রিপাবলিকানদের কনভেনশন ১৫-১৮ জুলাই উইসকনসিনের মিলওয়াকিতে অনুষ্ঠিত হবে। এই বছরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোর একটি উইসকনসিন। এটি এক সময় ডেমোক্র্যাটদের নির্ভরযোগ্য ‘নীল প্রাচীর’ রাজ্যগুলোর মধ্যে ছিল। তবে ট্রাম্প ২০১৬ সালে সামান্য ব্যবধানে ভোটে জিতেছিলেন। যা তার বিজয়ের পথ সুগম করেছিল। পরে ২০২০ সালে বাইডেন এখানে জয়লাভ করেন। এবার উভয় প্রার্থী তাদের প্রচারণায় অঙ্গরাজ্যটিকে গুরুত্ব দিচ্ছে।

স্থানীয় সময় শনিবার রাতে পেনসিলভানিয়ায় একটি সমাবেশে ট্রাম্পের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সমাবেশে বক্তব্য দেওয়ার মধ্যেই ট্রাম্পকে হঠাৎ মেঝেতে বসে পড়তে দেখা যায়। এরপর তিনি যখন দাঁড়ান তখন তার মুখের এক পাশে রক্ত দেখা যাচ্ছিলো।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর এফবিআই একটি সংবাদ সম্মেলনে বলেছে, এটি ছিল ট্রাম্পকে হত্যার একটি চেষ্টা।

কানে গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে গিয়েছিলেন ট্রাম্প। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।  

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম