হোয়াইট হাউজে ট্রাম্পকে স্বাগত জানালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫, ২১:২১আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ২১:৩০

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে স্বাগত জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ট্রাম্পকে হোয়াইট হাউজে স্বাগত জানিয়ে বাইডেন বলেন, ‘স্বাগতম বাড়িতে’।

দুই প্রেসিডেন্টই সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব দেননি। তারা একসঙ্গে হোয়াইট হাউজের ভেতরে প্রবেশ করেন তারা।

এর আগে, বাইডেনকে তার অনুভূতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভালো। আজই তার হোয়াইট হাউজে শেষ দিন।

হোয়াইট হাউজে ট্রাম্প ও বাইডেন চা চক্রে মিলিত হবে। এই বৈঠকটি হবে রুদ্ধদ্বার। সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকবে না।

১৮৩৭ সালে প্রেসিডেন্ট মার্টিন ভ্যান বিউরেন ও অ্যান্ড্রু জ্যাকসনের সময় এই চা চক্রের ঐতিহ্য শুরু হয়। তবে ২০২১ সালে, ট্রাম্প বাইডেনকে চায়ের জন্য আমন্ত্রণ জানাননি। ২০২০ সালের নির্বাচনে নিজেকে জয়ী দাবি করে এই ঐতিহ্য ভঙ্গ করেন তিনি।

এর আগে, ভাইস প্রেসিডেন্ট-নির্বাচিত জে ডি ভ্যান্সকে হোয়াইট হাউজে স্বাগত জানান বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

হোয়াইট হাউজে যাওয়ার আগে ট্রাম্প এবং ভ্যান্স পরিবারসহ ওয়াশিংটনের সেন্ট জন’স চার্চ-এ প্রার্থনা সার্ভিসে অংশগ্রহণ করেন।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম