নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ

গাজায় যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলি রিজার্ভ সেনাদের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক
০১ মে ২০২৫, ২৩:৫১আপডেট : ০১ মে ২০২৫, ২৩:৫৭

গাজায় ইসরায়েলের যুদ্ধ অব্যাহত থাকলেও দেশটির অভ্যন্তরে যুদ্ধবিরোধী মনোভাব বাড়ছে। গত কয়েক সপ্তাহে হাজার হাজার রিজার্ভ সেনারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের যুদ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চিঠি স্বাক্ষর করেছেন। তারা যুদ্ধ বন্ধ করে হামাসের কাছে আটক থাকা বাকি ৫৯ জন জিম্মি মুক্তির জন্য চুক্তির দিকে মনোযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত ১৮ মাস ধরে হামাসকে পরাজিত করে জিম্মিদের মুক্ত করাই ছিল ইসরায়েলের মূল লক্ষ্য। জানুয়ারিতে যুদ্ধবিরতি ও ৩০ জনের বেশি জিম্মি ফিরে আসায় অনেকের মনে আশা জেগেছিল যে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। কিন্তু মার্চের মাঝামাঝি ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে আবারও যুদ্ধ শুরু করলে সেই আশা ভেঙে যায়। 

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ড্যানি ইয়াতোম বলেন, আমরা বুঝতে পেরেছি যে নেতানিয়াহুকে শুধু নিজের স্বার্থই ভাবায়। তার অগ্রাধিকার তালিকায় সরকারকে স্থিতিশীল রাখাই প্রধান, জিম্মিদের মুক্তি নয়। 

এপ্রিলের শুরুতে প্রথম যে খোলা চিঠি প্রকাশিত হয়, তাতে ১ হাজার বিমানবাহিনীর রিজার্ভ ও অবসরপ্রাপ্ত সদস্য স্বাক্ষর করেন। তারা লিখেছেন, যুদ্ধ চালিয়ে যাওয়া এর কোনও ঘোষিত লক্ষ্যই অর্জন করতে পারবে না, বরং জিম্মিদের মৃত্যু ডেকে আনবে। 

এরপর থেকে সামরিক বাহিনীর প্রায় সব শাখা থেকেই এমন চিঠি প্রকাশিত হয়েছে, যাতে ১২ হাজারের বেশি স্বাক্ষর জমা পড়েছে। গত ৭ অক্টোবরের পর হাজার হাজার রিজার্ভ সেনা ডাকে সাড়া দিলেও এখন অনেকেই ডিউটিতে যেতে অস্বীকার করছেন। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, রিজার্ভ উপস্থিতি ৫০-৬০ শতাংশে নেমে এসেছে। 

জেরুজালেমের এক উদ্যানে কথা হয় ইওয়াব (ছদ্মনাম) নামের এক পদাতিক রিজার্ভ সেনার সঙ্গে। গত গ্রীষ্মে গাজায় ডিউটি করা ইওয়াব বলেন, তিনি আর কখনও যুদ্ধে যাবেন না। আমার মনে হয়েছিল আমি আমার ভাইবোনদের সাহায্য করতে যাচ্ছি। কিন্তু এখন আমি আর সেটা মনে করি না।

সমালোচকরা বলছেন, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী বলে দাবি করা ইসরায়েলের তত কঠিন হয়ে পড়ছে। বাম ঘরানা ইসরায়েলি দৈনিক পত্রিকা হারেৎজ-এ অবসরপ্রাপ্ত জেনারেল আমিরাম লেভিন লিখেছেন, সেনাদের এখন আদেশ অমান্য করার কথা ভাবা উচিত। 

নেতানিয়াহু প্রতিবাদকারীদের ‘প্রচারণা মিথ্যা’ বলে আখ্যা দিয়ে বলেছেন, এরা ‘অল্প কিছু প্রান্তিক ব্যক্তি’। কিন্তু জরিপ বলছে, জিম্মিদের মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে জনমত বাড়ছে। 

তেল আবিবে এক বছরের বেশি সময় ধরে যুদ্ধবিরোধী বিক্ষোভ চলছে। সেখানে জিম্মিদের ছবি নিয়ে প্রতিবাদ করা হয়, আবার কেউ কেউ গাজায় নিহত ফিলিস্তিনি শিশুদের ছবি হাতে রাস্তায় বসে থাকেন। গত ২০ এপ্রিল পুলিশ গাজার শিশুদের ছবি নিষিদ্ধ করার ঘোষণা দিলে ব্যাপক সমালোচনার মুখে সিদ্ধান্তটি প্রত্যাহার করে নেয়। 

এদিকে নেতানিয়াহু হামাসকে পরাজিত করার দৃঢ় সংকল্পের কথা জানিয়ে যাচ্ছেন। তার মতে, সামরিক চাপই জিম্মিদের বাড়ি ফেরার একমাত্র উপায়।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের