বিশ্বজুড়ে গাড়ি শিল্পে উৎপাদন বন্ধের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুন ২০২৫, ২১:২৬ আপডেট : ০৩ জুন ২০২৫, ২১:২৬

চীন থেকে আসা রেয়ার-আর্থ ম্যাগনেটের আসন্ন ঘাটতি নিয়ে বিশ্বব্যাপী গাড়ি প্রস্তুতকারকরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। এই অপরিহার্য চুম্বকগুলো উইন্ডশিল্ড-ওয়াইপার মোটর থেকে শুরু করে অ্যান্টি-লক ব্রেকিং সেন্সর পর্যন্ত গাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে ব্যবহৃত হয়। ধারণা করা হচ্ছে, এই ঘাটতি কয়েক সপ্তাহের মধ্যেই গাড়ির কারখানাগুলো বন্ধ করে দিতে পারে।

সম্প্রতি জেনারেল মোটরস, টয়োটা, ভক্সওয়াগেন, হুন্ডাই এবং অন্যান্য প্রধান গাড়ি প্রস্তুতকারকদের প্রতিনিধিত্বকারী ট্রেড গ্রুপ অ্যালায়েন্স ফর অটোমোটিভ ইনোভেশন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে একটি চিঠিতে তাদের জরুরি উদ্বেগের কথা জানায়।

চিঠিতে বলা হয়েছে, এই উপাদান এবং চুম্বকগুলোতে নির্ভরযোগ্য অ্যাক্সেস ছাড়া, মোটরগাড়ি সরবরাহকারীরা স্বয়ংক্রিয় ট্রান্সমিশন, থ্রোটল বডি, অল্টারনেটর, বিভিন্ন মোটর, সেন্সর, সিট বেল্ট, স্পিকার, লাইট, মোটর, পাওয়ার স্টিয়ারিং এবং ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ মোটরগাড়ি উপাদান তৈরি করতে অক্ষম হবে।

দ্য ভেহিক্যাল সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন স্বাক্ষরিত এই চিঠিতে আরও বলা হয়, এই প্রয়োজনীয় মোটরগাড়ি উপাদানগুলো ছাড়া, যুক্তরাষ্ট্রের যানবাহন কারখানাগুলো ব্যাহত হওয়া কেবল সময়ের ব্যাপার।

মূলত চীনের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কারোপের সিদ্ধান্তে চুম্বক ও বিরল খনিজ পদার্থ রফতানি বন্ধের ঘোষণা দেয় চীন।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো বেলুচিস্তান
ট্রাম্পের প্রসংশা করে যা বললেন তার সাবেক প্রেস সেক্রেটারি
দিল্লিতে বিক্ষোভ: প্রতিরোধমূলক গ্রেফতার দিপকে, ছাড়া পেলেন নেহা
সর্বশেষ খবর
উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ 
উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ 
গাইবান্ধায় ব্রিজের নিচে ভাসছিল নারীর মরদেহ
গাইবান্ধায় ব্রিজের নিচে ভাসছিল নারীর মরদেহ
বাংলাদেশ নয়, ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানই ফেভারিট! 
বাংলাদেশ নয়, ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানই ফেভারিট! 
নিজেদের দ্বন্দ্ব ঢাকতে বিরোধী দল রাজপথে আন্দোলনের নাটক করছে: রিজভী
নিজেদের দ্বন্দ্ব ঢাকতে বিরোধী দল রাজপথে আন্দোলনের নাটক করছে: রিজভী
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর